গর্ভপাতের অধিকারের দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্র, ৫০ রাজ্যে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
গর্ভপাতের অধিকারের দাবিতে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। গর্ভপাত নিষিদ্ধ করে নতুন যে আইন করা হয়েছে, হাজার হাজার মানুষ বিক্ষোভ করে সেই আইনের বিরোধিতা করছেন।
রোববার (৩ অক্টোবর) বিবিসি জানায়, বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ মানুষ জানান, গর্ভপাতের অধিকার মারাত্মকভাবে সীমিত করা। গর্ভপাতের সমর্থকরা আশা করেন, তাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে গর্ভপাতের বৈধতা দেওয়া ১৯৭৩ সালের একটি আইনের ওপর আগামী কয়েক মাসে শুনানি হবে। বিশেষজ্ঞদের ধারণা, বিতর্কিত ওই আইনে পরিবর্তন আসতে পারে। তবে চূড়ান্ত রায় আসার অনেক আগেই দেশটির হাজার হাজার মানুষ গর্ভপাতের বৈধতার দাবিতে রাস্তায় নেমেছেন।
নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে গভর্নর ক্যাথি হোচুল বলেন, ‘গর্ভপাতের অধিকার নিয়ে লড়াই করতে করতে আমি অসুস্থ ও ক্লান্ত হয়ে পড়েছি। গর্ভপাতের বৈধতার আইন দেশে প্রচলিত একটি আইন। কেউ তা আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে না, আজ নয়, কোনোদিন নয়।’
এর আগে ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে যোগদানের একদিন পর ‘উইমেনস মার্চ‘ এর বার্ষিক আয়োজনে লাখো মানুষ অংশ নিয়েছিল।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










