ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ৪:০০:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

গাইবান্ধায় বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ১৯ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী হানিফ পরিবহনের একটি নৈশকোচের ধাক্কায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম।

স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী হানিফ পরিবহনের একটি বাস গোবিন্দগঞ্জের কালিতলা এলাকায়  একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচগে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।