গানের পাখি দোয়েল, জাতীয় পাখি দোয়েল
মাহমুদা সুলতানা | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ২৬ মার্চ ২০২২ শনিবার
দুই টাকার নোট
দোয়েল পাখি আমার উঠোনে রোজ আসে। দুটো দোয়েল এসে গল্প করে। ঝগড়াও করে। তৃপ্ত বলে, হ্যাঁ দাদি ওরা বেশ ঝগড়া করে। দৃপ্ত বলল, দাদি আমার কিন্তু ওদের ঝগড়া দেখতে মজা লাগে।
জানো, দোয়েল একটি গায়ক পাখি। এই দোয়েলই আমাদের জাতীয় পাখি। প্রতিদিনই দোয়েল গান গায়। গাছের ডালে বসে ওরা গান গায়। দৃপ্ত বলল, জানো দাদি, আমি দোয়েল পাখির গান শুনেছি। দোয়েল পাখির গান শুনতে আমার খুব ভালো লাগে।
তবে মজার ব্যাপার হলো, স্ত্রী দোয়েল গান গাইতে পারে না। বিপদের আভাস পেলে চিৎকার করে। কিছুটা কর্কশ স্বরে।পুরুষ দোয়েল স্ত্রী দোয়েলের চিৎকার শুনে বিপদের আঁচ পায়। দৌড়ে আসে স্ত্রীর কাছে।
জানো, পুরুষ দোয়েল অন্য পাখির বাসা দখল করে নিজের মতো করে আবার বাসা তৈরি করে। চিকন ডাল শুকনো পাতা গরুর লেজের কিছু অংশ ওদের বাসা তৈরির প্রধান উপকরণ। পুরুষ দোয়েল অন্য পাখির বাসায় ঢুকে পড়ে। অন্য পাখির ডিম নষ্ট করে। সেই বাসায় বাচ্চা থাকলে সেগুলোও মেরে ফেলে।ছোট্ট এক পাখির কী নিষ্ঠুর আচরণ, তাই না?
দৃপ্ত বলল, দোয়েল পাখি দেখতেও খুব সুন্দর।দাদি লক্ষ্য করেছো, লেজ নাড়ানোর সময় ওদের লেজ ওঠা-নামা করে।এ দৃশ্য দেখতেও আমার খুব ভালো লাগে।
বললাম, হ্যাঁ, দেখেছি। আরেকটি দু:খের কথা জানো, দোয়েলের বাচ্চারা একটু বড় হলে তাদের বাবা-মা ওদের বাচ্চাদের রেখে দূরে কোথাও চলে যায়। বাচ্চাদের জন্যে ওদের একটুও চিন্তা হয় না, মায়া হয় না।
তবে সেই দোয়েল দম্পতি কিছুদিন পর তাদের সেই বাসায় ফিরে আসে। কিন্তু তখন বাচ্চারা ওদের বাবা-মাকে চেনে না। দোয়েল দম্পতিও বাচ্চাদের চিনতে পারে না। কষ্টের ব্যাপার হলো বাচ্চারা তখন বাবা-মাকে তাড়িয়ে দেয়। মানুষের সমাজ হলে এটা খুব অন্যায় হতো। দুর্নামের ব্যাপারও হতো। কিন্তু পাখির সমাজে এটা হয় না। এটা ওদের কাছে একটি স্বাভাবিক ঘটনা।
তৃপ্ত-দৃপ্তকে বললাম, দোয়েল পাখি কী খায় বল তো?
কী কী খায় ওরা দাদি?
বেশ বলছি, শোনো। ওরা আমাদের আশে-পাশের ক্ষতিকর পোকামাকড় খায়। এভাবে ওরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমাদের উচিত ওদের যত্ন করা। ওদের যাতে কোনো ক্ষতি না হয়, সেদিকে লক্ষ্য রাখা ।
দৃপ্ত বলল, জানো দাদি, দোয়েল পাখি ভাতও খায়। আমি ওদের ভাত খেতে দেখেছি।
বললাম, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ। এখন আমি তোমাদের এমন একটি কথা বলবো, যেটি শুনলে তোমরা অবাক হবে, আনন্দিত হবে। কিছুদিন আগে আমাদের দেশের দোয়েল পাখির ছবি সংবলিত দুই টাকার নোটটি সারা পৃথিবীর হাজার হাজার নোটের মধ্যে অন্যতম সুন্দর ডিজাইনের নোট হিসেবে স্বীকৃতি পেয়েছে।এ কথা কি তোমরা জানতে?
তৃপ্ত-দৃপ্ত বলে উঠলো, 'বল কী দাদি, দারুণ খবর তো।'
তাদের বুঝালাম যে, এটাও আমাদের মহান স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ অর্জন।
তৃপ্ত বলল, সে তার সব বন্ধুদের আজ এ খবরটি দিবে আর দুই টাকার একটি নোট যত্ন করে রেখে দেবে।
দাদি তাদের কথা শুনে খুশি হলো।
২৬ মার্চ ২০২২ শনিবার
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল

