ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৭:২৩:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

গাল ফুলে ঢোল, ঠোঁটে কালশিটে—হঠাৎ কী হলো মিমির?

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২১ পিএম, ২৮ আগস্ট ২০২৬ শুক্রবার

মিমি চক্রবর্তী

মিমি চক্রবর্তী

পর্দায় সবসময়ই গ্ল্যামারাস মিমি চক্রবর্তী। হাসিমুখ, পরিপাটি সাজ আর ঝলমলে উপস্থিতিতেই দর্শক তাকে দেখতে অভ্যস্ত। তবে এবার সেই চেনা চেহারার বাইরে দেখা গেল টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রীকে। মেকআপহীন অবস্থায় বিছানায় শুয়ে থাকা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মিমি। ছবিগুলোতে স্পষ্ট অসুস্থতার ছাপ।

ছবিতে দেখা যায়, মিমির গাল বেশ ফুলে গেছে। ঠোঁটে রয়েছে সেলাইয়ের দাগ ও কালশিটে। পায়েও ব্যান্ডেজ বাঁধা। পাশে রাখা ওষুধের পাতাও চোখে পড়েছে। সব মিলিয়ে অনুরাগীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন—হঠাৎ কী হয়েছে অভিনেত্রীর?

সম্প্রতি নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন মিমি। জানান, দাঁত তোলার পর থেকেই তার গাল ফুলে গেছে। সেলাই করা ঠোঁটে পড়েছে কালশিটে দাগ। পাশাপাশি পায়েও টানের সমস্যা হচ্ছে।

নিজের বর্তমান চেহারাকে মজার ছলে বর্ণনা করে মিমি লিখেছেন, ‘একটা দাঁত তোলা, ফোলা গাল আর সেলাই করা ঠোঁটে কালশিটে দাগ। সঙ্গে পায়ে টান, এলোমেলো চুল ও মেকআপহীন চেহারা।’

তবে শারীরিক অসুস্থতার খবর জানানোর পাশাপাশি মিমির পোস্টে উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়—নিজের স্বাভাবিক চেহারাকে গ্রহণ করার বার্তা।

সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের দেখা যায় সাজানো-গোছানো, নিখুঁত ও গ্ল্যামারাস অবয়বে। মিমি সেই প্রচলিত চিত্রের বাইরে গিয়ে এবার দেখালেন নিজের একেবারে স্বাভাবিক চেহারা। কোনো মেকআপ নেই, নেই নিখুঁতভাবে সাজানো চুল কিংবা ক্যামেরার জন্য প্রস্তুত হাসি। বরং অসুস্থ শরীর নিয়েই অনুরাগীদের সামনে হাজির হয়েছেন তিনি।

মিমির মতে, অনলাইনে সবসময় পরিপাটি ও নিখুঁত থাকার বিষয়টি এখন যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। এর বাইরে নিজের স্বাভাবিক চেহারা দেখানোই অনেক সময় সাহসের ব্যাপার হয়ে যায়। আর তাই নিজের মতো সত্যি থাকাটাই তার কাছে এখন সবচেয়ে বড় ফ্যাশন।

অভিনেত্রীর এমন খোলামেলা পোস্ট প্রশংসা কুড়িয়েছে অনুরাগীদের কাছেও। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। কেউ কেউ লিখেছেন, তারকারাও যে অসুস্থ হন, ক্লান্ত হন এবং মেকআপ ছাড়াও তাদের স্বাভাবিক জীবন রয়েছে—মিমির এই পোস্ট সেটিই মনে করিয়ে দিয়েছে।

টালিউডের পরিচিত মুখ মিমি চক্রবর্তী। ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমার মাধ্যমে দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর একের পর এক সফল কাজের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেন এই অভিনেত্রী। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায়ও অভিনয় করেছেন মিমি। সিনেমাটির ‘দুষ্টু কোকিল’ গানেও তার উপস্থিতি দর্শকের নজর কেড়েছিল।

গ্ল্যামারের আড়ালের এই অসুস্থ মিমিকে দেখে এখন অনুরাগীদের একটাই প্রত্যাশা—দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরুন প্রিয় অভিনেত্রী।