গাড়ি চাপায় নারীর মৃত্যু, সেই শিক্ষক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০০ পিএম, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেটকার চাপায় এক নারীর মৃত্যুর ঘটনায় চালক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক জাফর শাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালই তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তবে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে শনিবার দুপুরে। জাফর শাহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানা পুলিশ।
উপপরিদর্শক (এসআই) শিশির জাফর বলেন, এই ঘটনায় চালককে গ্রেপ্তার দেখানো হয়েছি। ঘটনার সময় সেই শিক্ষক গাড়িটি চালাচ্ছিলেন। তিনি সুস্থ হলে আদালতে হাজির করা হতে পারে।
আটক জাফর শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ছিলেন।
শুক্রবার (২ ডিসেম্বর) দেবর নুরুল আমিনের (৪০) বাইকে হাজারীবাগ যাচ্ছিলেন রুবিনা আক্তার। শাহবাগ মোড়ে পৌঁছলে প্রাইভেটকারটির ধাক্কায় রুবিনা পড়ে গিয়ে প্রাইভেটকারের নিচে আটকে যান। ওই অবস্থায় নারীকে টেনেহিঁচড়ে রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেতের দিকে ছুটতে থাকেন চালক। পথচারীদের চিৎকারে গাড়ি থামায়নি। এসময় দুই মোটরসাইকেল চালক ও স্থানীয় লোকজন কারটি ধাওয়া করেন। একপর্যায়ে নীলক্ষেতে গিয়ে কারের গতিরোধ করতে সক্ষম হন তারা। পরে গাড়ির নিচ থেকে মুমূর্ষু অবস্থায় রুবিনাকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসময় চালক গাড়ির ভেতর দরজা বন্ধ করে বসে ছিলেন। পরে তাকে বের করে গণপিটুনি দেওয়া হয়।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি





