গিনেস রেকর্ড গড়া সেই লম্বা চুল কাটলেন নীলাংশী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৯ পিএম, ১৭ এপ্রিল ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
রূপকথার গল্পে ‘র্যাপুনজেল’ চরিত্রের নাম শুনেছেন অনেকেই। লম্বা চুল ছিল তার। সেই চুল ধরেই ‘র্যাপুনজেল’ এর কাছে পৌঁছে গিয়েছিল রাজপুত্র। রাজপুত্র আসুক না আসুক বাস্তবে লম্বা চুল রাখার শখ অনেকেরই থাকে। কিন্তু শখ থাকলেই তো আর সবার চুল লম্বা হয় না। তার উপর আছে পরিচর্যার কষ্ট।
তবে, ১২ বছর ধরে এই কাজটি করছিলেন গুজরাটের নীলাংশী প্যাটেল। মাথার চুলের কারণেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন। ২০০ সেন্টিমিটারেরও বেশি লম্বা চুল ছিল নীলাংশীর। মাত্র কয়েক মিনিটে তা কাটিয়ে ফেললেন তিনি।
ছয় বছর বয়স থেকে চুল লম্বা করছিলেন নীলাংশী। চুল কাটতে গিয়ে সেলুনে খুবই খারাপ অভিজ্ঞতা হয়েছিল তার। তাই সেই বয়সেই চুল কাটা বন্ধ করেছিলেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠার পর থেকেই গুজরাটে ছড়িয়ে পড়ে ১৮ বছরের তরুণীর নাম। টিনএজার হিসাবে নীলাংশী সবচেয়ে লম্বা চুলের অধিকারী। অনেকে তাকে গুজরাটের ‘র্যাপুনজেল’ বলেও ডাকেন।
তবে, সাধের সেই চুলই কেটে ফেলেন তিনি। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নীলাংশীর চুল কাটার ভিডিও। কাটা পড়ার আগে প্রিয় চুলকে চুম্বন করে বিদায় জানান নীলাংশী। বলেন, ‘১২ বছর আগে ঠিক কবে চুল কেটেছিলাম, সেটা নিজেরই মনে নেই। তাই নতুন হেয়ার কাট নিয়ে খুবই উত্তেজিত আমি।’
প্রথমে শোনা গিয়েছিল, নিজের লম্বা চুল ক্যানসার রোগীদের জন্য দান করছেন নীলাংশী। তবে পরে ইনস্টাগ্রামে ১৮ বছরের তরুণী জানান তার এই লম্বা চুল আপাতত আমেরিকার মিউজিয়ামে থাকবে। আর তার মায়ের লম্বা চুল ক্যানসার রোগীদের জন্য দান করা হবে।
-জেডসি

- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী