গুগল ক্রোম ও মোজিলা ব্যবহারে সতর্কতা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৯ পিএম, ১২ জুন ২০২২ রবিবার
ফাইল ছবি
গুগল ক্রোম এবং মোজিলা ফায়ারফক্সে আবারও কিছু ভুল ধরা পড়েছে। ভারত সরকারের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন) ব্রাউজার দুটির সেই ভুলগুলো চিহ্নিত করেছে। একইসঙ্গে ইউজারদের সতর্কও করা হয়েছে।
সিইআরটি-ইন দাবি করেছে, ক্রোম এবং মোজিলার এই ভুলগুলো আসলে হ্যাকারদের সুবিধা করে দিচ্ছে। যার মাধ্যমে হ্যাকাররা গ্রাহকের ডিভাইসে আক্রমণ করছে। এমনকি সব নিরাপত্তা ব্যবস্থাকে বাইপাস করে নির্বিচারে কোড চালিয়ে যাচ্ছে হ্যাকাররা।
গুগল ক্রোম ও মোজিলা ফায়ারফক্সের এই ভুলগুলোকে ‘হাই-রিস্ক’ বলে চিহ্নিত করেছে সিইআরটি-ইন। ভারতীয় সরকারি এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রোম ওএস ভার্সন মূলত 96.0.4664.209-এর ক্ষেত্রেই এই ভুলটি পরিলক্ষিত হয়েছে। এর ভেতরে চিহ্নিত ভুলগুলোর মধ্যে রয়েছে গুগলের VE-2021-43527, CVE-2022-1489, CVE-2022-1633, CVE-202-1636, CVE-2022-1859, CVE-2022-1867, এবং CVE-2022-23308।
এই বাগস সম্পর্কে টেক জায়ান্টটি স্বীকার করে জানিয়েছে, সমস্ত বাগ সংশোধন করা হবে। তবে তার আগে ইউজারদের কাছে সংস্থাটি সতর্কবার্তা দিয়ে বলছে, ক্রোম ওএস-এর লেটেস্ট ভার্সনটি গ্রাহকদের ডাউনলোড করতে হবে।
এদিকে মোজিলা ফায়ারফক্সেরও একাধিক ভার্সন সম্পর্কে সতর্ক করেছে সিইআরটি-ইন। মোজিলা ফায়ারফক্স iOS ভার্সন 101, মোজিলা ফায়ারফক্স থান্ডারবার্ড ভার্সন 91.10, মোজিলা ফায়ারফক্স ESR ভার্সন 91.10 এবং মোজিলা ফায়ারফক্স 101-এর ক্ষেত্রেই মূলত সতর্কবার্তা জারি করেছে সরকারি ওই সংস্থাটি।
মোজিলা বলছে, দূরবর্তী স্থান থেকে আক্রমণকারী সংবেদনশীল তথ্য প্রকাশ করতে, নিরাপত্তা বিধিনিষেধ বাইপাস করতে, নির্বিচারে কোড কার্যকর করতে, স্পুফিং আক্রমণ করতে এবং টার্গেট করা সিস্টেমে ডিনায়াল-অব-সার্ভিস (DoS) আক্রমণ করার অনুমতি দেয়।
এদিকে যে সব ব্রাউজার ইতোমধ্যেই এই আক্রমণ দ্বারা ক্ষতিগ্রস্ত, তাদের জন্য একাধিক আপডেটও রিলিজ করেছে মোজিলা। ইউজারদের বলা হয়েছে, মোজিলা ফায়ারফক্স ভার্সন iOS 101, মোজিলা ফায়ারফক্স থান্ডারবার্ড ভার্সন 91.10, মোজিলা ফায়ারফক্স ESR ভার্সন 91.10 এবং মোজিলা ফায়ারফক্স 101 ডাউনলোড করলে আক্রমণগুলো থেকে সুরক্ষিত থাকা যাবে।
সার্ট-ইন দাবি করেছে, যে পরিষেবাগুলো সাধারণত এ ধরনের আক্রমণের টার্গেট হয়ে ওঠে, সেগুলোর মধ্যে রয়েছে ই-মেইল, ওয়েবসাইট, অনলাইন অ্যাকাউন্ট ইত্যাদি।
ভারতীয় সংস্থাটি দাবি করেছে, লক্ষ্যবস্তু সিস্টেমে নির্বিচারে কোড চালানোর জন্য আক্রমণকারীর দ্বারা দুর্বলতাগুলোকে কাজে লাগানো যেতে পারে। একটি অফিসিয়াল পোস্টে সিইআরটি-ইন এই বিষয়ে ব্যাখ্যা করে বলছে, “V8 ইন্টারনালাইজেশনে হিপ বাফার ওভারফ্লো হওয়ার কারণে এই দুর্বলতাগুলো গুগল ক্রোম ওএস-এ বিদ্যমান। বিনামূল্যের শেয়ারশিট, পারফরম্যান্স ম্যানেজার, পারফরম্যান্স API-এ ব্যবহার করুন। dev-libs/libxml2-তে রিপোর্ট করা দুর্বলতা। ডেটা ট্রান্সফারে অবিশ্বস্ত ইনপুটের অপর্যাপ্ত বৈধতা এবং UI শেল্ফের সীমার বাইরে মেমোরি অ্যাক্সেস।”
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


