গুজব-অপপ্রচার সংক্রান্ত মাউশির সেই বিজ্ঞপ্তি বাতিলের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ পিএম, ২২ জানুয়ারি ২০২৫ বুধবার
সংগৃহীত ছবি
সরকার-রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার ও গুজবের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষার্থীর সংশ্লিষ্টতা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো নির্দেশনাটি বাতিল হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি থেকে নির্দেশনাটি জারির পর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে তা বাতিলের সিদ্ধান্ত এল।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে অধিদপ্তরের মনিটরিং ও ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক মোহা. আবেদ নোমানী গণমাধ্যমকে বলেন, জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো ওই নির্দেশনাটি বাতিল হচ্ছে। শিগগিরই আমরা ওই স্মারকের নির্দেশনা বাতিল করে অফিস আদেশ জারি করব।
গত ২ জানুয়ারি এই কর্মকর্তার স্বাক্ষরে জারি করা নির্দেশনাটি জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছিল। এতে বলা হয়েছিল, বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে যে কোন ধরনের অপপ্রচার, প্রপাগান্ডা ও গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যাতে কোন উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়, সে বিষয়ে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও তৎপর থাকার সিদ্ধান্ত হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর-সংস্থার মাসিক সমন্বয় সভায়।
এ ধরনের কোনো ঘটনা ঘটলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে জেলা শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছিল ওই নির্দেশনায়।
গত সোমবার নির্দেশনাটি প্রকাশের পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়।
মাউশি থেকে এ-সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে ৬৪ জেলার জেলা শিক্ষা কর্মকর্তাকে (ডিইও) পাঠানো হয়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







