ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৭:৫৪:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

গুজরাটে দুই গাড়ির সংঘর্ষ, শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ১৬ জুন ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের গুজরাটের আনন্দজেলায় প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালে তারাপুর ও ভাটামানের সঙ্গে সংযুক্ত ইন্দ্রনাজ গ্রামের কাছের মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।

তারাপুর থানা পুলিশ কর্মকর্তা জানিয়েছে, সকালে আনন্দজেলার তারাপুর ও আহমেদাবাদ জেলার ভাটামানের সংযোগকারী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, প্রাইভেটকারটিতে একটি শিশুসহ মোট ১০ জন যাত্রী ছিলেন। বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় কারটিতে থাকা সব যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে গাড়ির ভেতর থেকে লাশগুলো বের করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

-জেডসি