ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ০:৫৯:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

গুরুত্ব বুঝে নির্মিত হবে দ্বিতীয় পদ্মা সেতু: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ২২ জুন ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ২৫ জুন উদ্বোধন হতে চলেছে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু। এর ভেতরেই উঠে গেলো দৌলতদিয়া-পাটুরিয়ার দ্বিতীয় পদ্মা সেতুর প্রসঙ্গ। এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গুরুত্ব বুঝে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে।

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক রেজওয়ানুল হক রাজার দ্বিতীয় পদ্মা সেতু বিষয়ক এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশব্যাপী বিভিন্ন সেতু নির্মাণ করে সংযোগ তৈরি করেছি। মাওয়া-জাজিরায় পদ্মা সেতু চালু হওয়ার পরে দ্বিতীয় পদ্মা সেতুর জন্যঅ আয়োজন রয়েছে। তবে আগে দেখতে হবে, এটার প্রয়োজনীয়তা কতটুকু? সেটা বিবেচনা করেই সবকিছু করা হবে। এখনই এত বড় একটা কাজ শেষ করে, আবার সাথে সাথেই আরেকটা শুরু করতে পারব না।

দ্বিতীয় পদ্মা সেতুর স্থান দৌলতদিয়া-পাটুরিয়া নিয়ে বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, এখন জায়গাটা খুব বড় না, বড় সেতু না। কাজেই ভবিষ্যতে যখন প্রয়োজন হবে মনে এটা করব। আগেই বলেছি কোনো প্রয়োজন হলে সেটা থেকে রিটার্ন কি আসবে, সেটাও আমাকে দেখতে হবে। সেটা দেখেই প্রকল্প হাতে নেব। আমাদের এটা মাথায় আছে। এখন এত বড় খরচ করেছি, সেটার টাকা আগে উঠুক। তারপরে দ্বিতীয়টা করব।

উল্লেখ্য যে, মাওয়া-জাজিরার পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ সারাদেশের সঙ্গে সরাসরি সংযুক্ত হচ্ছে। এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া দিয়ে দ্বিতীয় পদ্মা সেতু হলে আরও ১৬ জেলার মানুষ এই সুবিধা পাবে,