ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১০:৪৪:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী

গুলমার্গের নৈসর্গ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জম্মু ও কাশ্মীরের বারমুলা জেলার অসাধারণ এক দ্রষ্টব্য গুলমার্গ। হিমালয়ের পীর পঞ্জাল শৈলশিরায় পেয়ালার আকারের উপত্যকায় গুলমার্গ অবস্থিত। সমুদ্রতল থেকে এর উচ্চতা ২ হাজার ৬৫০ মিটার। শ্রীনগর থেকে এর দূরত্ব ৫৬ কিমি।

হিমবাহের পলি, ল্যাকাসট্রাইন অবক্ষেপণ ও প্লাইস্টোসিন যুগের মোরাইনসের সমন্বয়ে গুলমার্গের মাটি গঠিত, যার মধ্যে আছে কর্দমশিলা, চুনাপাথর, বেলেপাথর, স্কিস্ট এবং অন্যান্য ধরনের পাথরের আচ্ছাদন। শীতকালে বরফ দিয়ে ঢাকা গুলমার্গের তৃণভূমিগুলিতে, বসন্ত ও গ্রীষ্মকালে ডেইজি, ফরগেট-মি-নট এবং বাটারক্যাপের মতো বুনো ফুল জন্মায়।

তৃণভূমিগুলোর মাঝে মাঝে আছে ঘেরা উদ্যান এবং ছোট ছোট হ্রদ। এগুলো ঘিরে আছে সবুজ পাইন এবং ফারের বন।

গুলমার্গের স্কি এবং অন্যান্য শীতকালীন খেলাগুলো আফার্বত শিখরের ঢাল থেকে হয়, এখানে যার উচ্চতা ৪ হাজার ২৬৭ মিটার। আফার্বত শিখর এবং খিলানমার্গের অনেকগুলি জায়গা থেকে নাঙ্গা পার্বাত এবং হারমুখ পর্বতমালার মনোরম দৃশ্য দেখা যায়।