ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ৯:৪২:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

গুলশানে রেস্তোরাঁয় ডিএনসিসির অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২২ পিএম, ৬ মার্চ ২০২৪ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর গুলশান-২ এলাকায় বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)।

বুধবার (৬ মার্চ) বেলা ১১টা ১৫ মিনিটে ডিএনসিসির অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এ ছাড়া অভিযানে রয়েছেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

ডিএনসিসি সূত্রে জানা যায়, বিভিন্ন রেস্তোরাঁয় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না তা দেখতে অভিযান পরিচালনা করছে ডিএনসিসি। 

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনে ৪৬ জন মারা যান। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখনো ছয়জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। বেশ কয়েকজন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।

ওই ঘটনার পর রাজধানীর বিভিন্ন ভবনে, বিশেষ করে যেগুলোতে রেস্টুরেন্ট হয়েছে, সেগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযান শুরু করেছে বিভিন্ন সংস্থা। ওই অভিযানের অংশ হিসেবেই আজ চালাচ্ছে ডিএনসিসি।