গুলশানের চামেলিতে আইনজীবীর চরিত্রে বাঁধন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ এএম, ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে এবার দেখা যেতে পারে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে। রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মাণাধীন এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের বিষয়ে তার সঙ্গে নির্মাতাদের আলোচনা চলছে।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাঁধন নিজেই। তিনি বলেন, ‘হ্যাঁ, সিনেমাটি নিয়ে আমার সঙ্গে কথাবার্তা চলছে। আগস্টের ১ তারিখ সম্ভবত সিনেমাটির ঘোষণা আসবে। এখানে আমি একজন মানবাধিকারকর্মী, অর্থাৎ আইনজীবীর চরিত্র করছি।’ জানা গেছে, সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে এক যৌনকর্মীর জীবনকে ঘিরে। কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার নিপীড়নের শিকার হন তিনি।
তার জীবনের নানা ঘটনার মধ্য দিয়ে সমাজ, রাজনীতি এবং অভিজাত শ্রেণির অন্ধকার বাস্তবতা তুলে ধরা হবে। এর আগে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। নারীপ্রধান এই সিনেমায় তিনিই মূল চরিত্রে অভিনয় করবেন।
প্রচলিত বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে সিনেমাটিতে কোনো প্রচলিত নায়ক থাকছে না; বরং একজন নারীর সংগ্রাম ও জীবনকাহিনিকেই কেন্দ্র করে এগোবে পুরো গল্প। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী নভেম্বর কিংবা ডিসেম্বরে বাংলাদেশে শুরু হবে ‘গুলশানের চামেলি’-র শুটিং।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল










