গৃহবধূ হত্যা, স্বামীসহ চারজনকে আসামি করে মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৮ পিএম, ২৩ মে ২০২৬ শনিবার
রেহেনা আক্তার তুলি। ফাইল ছবি
নওগাঁর মহাদেবপুরে উপজেলার সুলতানপুর গ্রামে যৌতুকের দাবিতে রেহেনা আক্তার তুলি (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার (২১ মে) দিনগত রাতে ঘটনাটি ঘটে। গৃহবধূকে হত্যার পর বিষয়টি আত্মহত্যা প্রমাণ করতে মরদেহ ঘরে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্বামীসহ পরিবারের সদস্যরা পালিয়ে যায়। গ্রামবাসী মহাদেবপুর থানা-পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় রেহেনা আক্তার তুলির মরদেহ উদ্ধার করা হয়।
তুলির মামা মিলন হোসেন বলেন, তিন বছর আগে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের সোহেল রানার মেয়ে রেহেনা তুলির সঙ্গে মহাদেবপুর উপজেলার সুলতানপুর গ্রামের কাসেম আলীর ছেলে রতন হোসেনের সঙ্গে বিয়ে হয়। তাদের ঘরে হুসাইন নামের দুই বছর বয়সের একটা শিশু রয়েছে। বিয়ের পর থেকে মোটা অংকের যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিল তার স্বামী ও পরিবারের সদস্যরা।
মিলন হোসেন বলেন, মেয়ের সুখের কথা চিন্তা করে তার অসুস্থ বাবা সোহেল রানা ইতোমধ্যে ৮০ হাজার টাকা যৌতুক হিসেবে পরিশোধ করেছে। এরপরেও রতন মিয়ার যৌতুকের চাহিদা পূরণ না হওয়ায় আরও টাকার জন্য প্রায় প্রতিদিনই নির্যাতন করত। গত মাস খানেক ধরে আবারও যৌতুকের জন্য তার শ্বশুর বাড়ির লোকজনকে চাপ দেয় এবং রেহেনা আক্তার তুলিকে নির্যাতন শুরু করে। শেষ পর্যন্ত যৌতুকের দাবি মেটাতে না পারায় গত বৃহস্পতিবার রাতে রাজমিস্ত্রি রতন হোসেন ও তার পরিবারের সদস্যরা মিলে মারপিট করলে ঘটনাস্থলে মারা যায় রেহেনা আক্তার তুলি। এরপর বাড়ির সদস্যরা মিলে তুলির মরদেহ গলায় ওড়না পেঁচিয়ে ঘরে ঝুলিয়ে রাখে। পরে গ্রামবাসীদের বলে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তুলি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই নিহত রেহানা আক্তার তুলির মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে ময়নাতদন্ত শেষে পুলিশ দাফনের জন্য মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।
ওমর ফারুক বলেন, এ বিষয়ে তুলির মামা মিলন হোসেন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় রেহানা আক্তার তুলির স্বামী রতন হোসেন, তার দুই ভাই সাগর হোসেন ও শহিদুল ইসলাম এবং তাদের মা জহুরা বেগমকে আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে।
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন





