গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ এএম, ১৯ জুলাই ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
স্বামী হারানোর পর সংসারের হাল ধরেছিলেন একজন সাধারণ গৃহিণী হিসেবে। সেই সংগ্রামই আজ তাকে দেশের অন্যতম সফল নারী কৃষি উদ্যোক্তায় পরিণত করেছে। এই সংগ্রামী নারীর খাদিজা বেগম নীলফামারীর জলঢাকা উপজেলার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। তিনি এখন কফি, রাম্বুটান, অ্যাভোকাডো, কোকো, প্যাশনসহ নানা ধরনের বিদেশি ফল ও ফসল চাষ, প্রক্রিয়াজাতকরণ এবং বিপণনের মাধ্যমে অনন্য সাফল্যের নজির গড়েছেন। কৃষিতে তার এই ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতি হিসেবে তিনি ইতোমধ্যে জয়িতা ও জাতীয় পুরস্কার অর্জন করেছেন। বেগম রোকেয়া পদকের মনোনয়নের জন্য নাম পাঠিয়েছে নীলফামারী জেলা প্রশাসন।
নীলফামারী জেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে জলঢাকা উপজেলার কৈমারী গ্রামে খাদিজা বেগমের বাড়ি। ২০১৪ সালে স্বামী মারা যাওয়ার পর দুই সন্তানকে নিয়ে সংসারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। পরিবারের ব্যবসার পাশাপাশি কৃষিকাজের দায়িত্বও নিজ হাতে তুলে নেন তিনি।
ছেলের পরামর্শে ২০১৮ সালে বাড়ির পেছনের পরিত্যক্ত জমি পরিষ্কার করে শুরু করেন একটি আধুনিক ফলের বাগান। সেখানে ড্রাগন ফল, রাম্বুটান, অ্যাভোকাডোসহ বিভিন্ন ধরনের ফল চাষ শুরু করেন। ২০১৯ সালে বাগানে যুক্ত হয় প্রায় সাড়ে ছয়শ কফি গাছ। দুই বছরের মাথায় গাছে ফল আসতেই বিষয়টি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নজরে আসে। পরে কৃষি বিভাগ তাকে আরও উন্নত জাতের কফির চারা এবং কফি প্রক্রিয়াজাতকরণের যন্ত্রপাতি সরবরাহ করে। বর্তমানে বিদেশি ফল, ফসল ও চারার পাশাপাশি কফি বিক্রি করে স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইন ও অফলাইনে ভালো আয় করছেন তিনি।
উদ্যোক্তা খাদিজা বেগম বলেন, ২০১৪ সালে আমার স্বামী মারা যাওয়ার পর দুই ছেলেকে নিয়ে সংসার চালানোর দায়িত্ব আমার ওপর পড়ে। স্বামীর ব্যবসায় বসার পাশাপাশি সংসার, ছেলেদের লেখাপড়া, বাগান এবং শ্রমিকের খরচ সবকিছুই আমাকে সামলাতে হয়েছে। আমার বড় ছেলে ঢাকায় থাকত। আমাদের বাড়ির পাশে অনেক পরিত্যক্ত জমি ও বাঁশঝাড় ছিল। সে আমাকে বলল, জায়গাগুলো পরিষ্কার করে একটি বাগান করা যায়। আমি তাকে সাহস দিলাম। এরপর ২০১৮ সালে আমরা ড্রাগন ফল, রাম্বুটান ও অ্যাভোকাডো দিয়ে বাগানের কাজ শুরু করি। পরে ধীরে ধীরে কফি চাষের দিকে ঝুঁকে পড়ি। প্রথমবার প্রায় ৬৮০টি গাছ থেকে প্রায় ১০ কেজি কফি পেয়েছিলাম। এটি দেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে আরও নতুন জাতের কফির চারা দেয়। দুই বছর পর সেগুলো থেকেও ভালো ফলন পাই। প্রথমদিকে ড্রাগন ফল বিক্রি করে ভালো দাম পেয়েছি। বর্তমানে বাজারে উৎপাদন বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমলেও আমি এখনও নিরাপদ ও সতেজ ফল উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমার বাগানে প্রায় ২০টি রাম্বুটানের চারা লাগিয়েছিলাম। এর মধ্যে আটটি মারা গেছে, বর্তমানে ১২টি গাছ রয়েছে। গত মৌসুমে মাত্র পাঁচটি গাছ থেকেই প্রায় সাড়ে তিন লাখ টাকার রাম্বুটান বিক্রি করেছি। পাশাপাশি কফি তো আছেই।
গ্রামীণ নারী ও কৃষিভিত্তিক শিক্ষিত বেকারদের উদ্দেশে খাদিজা বেগমের আহ্বান, চাকরির পেছনে না ছুটে বাড়ির আঙিনা ও পতিত জমি কাজে লাগিয়ে কৃষিতে আত্মনিয়োগ করলে স্বাবলম্বী হওয়া সম্ভব।
খাদিজার এই সাফল্যের পেছনে তার ছেলে শেফায়েত নাশরাত নয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিটি পদক্ষেপে মায়ের পাশে থেকে অনুপ্রেরণা ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছেন তিনি।
কফি, রাম্বুটান ও কোকো চাষে সাফল্যের স্বীকৃতি হিসেবে খাদিজা বেগম ২০২২ সালে জয়িতা পুরস্কার অর্জন করেন। একই বছর তিনি মৎস্য চাষে জাতীয় পুরস্কার লাভ করেন। এছাড়া নিরাপদ খাদ্য উৎপাদক হিসেবেও সনদ পেয়েছেন তিনি।
বর্তমানে খাদিজা বেগমের তিন একর জমির বাগানে ২৪ প্রজাতির বিদেশি ফল ও ফসল রয়েছে। এর মধ্যে কফি গাছের সংখ্যা প্রায় তিন হাজার। নিজের সংগ্রাম, সাহস ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তিনি শুধু একজন সফল নারী উদ্যোক্তাই নন, উত্তরাঞ্চলের বিকল্প কৃষিরও একটি অনুকরণীয় মডেলে পরিণত হয়েছেন।
- আতাপাত্তুর স্পিনে কুপোকাত ইন্দোনেশিয়া
- তিন দফা কমার পর দেশে স্বর্ণের দামে বড় লাফ
- জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
- পোড়া খাবার খেলে কী ক্যান্সারের ঝুঁকি বাড়ে
- খালি পেটে ব্ল্যাক কফি পান করলে কী হয়?
- নেপালে বন্যায় প্রাণহানী বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ প্রাণহানি
- নারী উদ্যোক্তাকে পুলিশের সামনে মারধর: তদন্ত কমিটি গেল ঘটনাস্থলে
- ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ১১১০
- রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- দ্রুতগতির ডিজিটাল পৃথিবীতে হারিয়ে গেছে চিঠি
- আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
- মেসির অবসরে আবেগাপ্লুত মা, জানালেন অনুভূতি
- জামিন মেলেনি, কারাগারেই থাকছেন বিদিশা এরশাদ
- সর্দি-কাশি থেকে ডেঙ্গু, শিশুকে যেভাবে রাখবেন সুরক্ষিত
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- দ্রুতগতির ডিজিটাল পৃথিবীতে হারিয়ে গেছে চিঠি
- খুলনায় মাঝ নদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, উদ্ধার ৪০
- ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ১১১০
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ প্রাণহানি
- নারীর ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার কর্মকর্তা নিহত
- নেপালে বন্যায় ৪৩ হাজার নারী ও কিশোরীর জরুরি সহায়তা প্রয়োজন
- জামিন মেলেনি, কারাগারেই থাকছেন বিদিশা এরশাদ
- ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
- নারী উদ্যোক্তাকে পুলিশের সামনে মারধর: তদন্ত কমিটি গেল ঘটনাস্থলে
- দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
- নেপালে বন্যায় প্রাণহানী বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭
- আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু
- মেসির অবসরে আবেগাপ্লুত মা, জানালেন অনুভূতি
- তিন দফা কমার পর দেশে স্বর্ণের দামে বড় লাফ


