ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৭:৪৮:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

গোপালগঞ্জে বিনামসুর-৮ এর বাম্পার ফলন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ১৫ মার্চ ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জে বাংলাদেশ পরমাণুু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বিনামসুর-৮ বাম্পার ফলন দিয়েছে। প্রতি হেক্টরে এ জাতরে মসুর ২ হাজার ২০০ কেজি ফলেছে বলে বিনা  গোপালগঞ্জ উপকেন্দ্রর ইনচার্জ ও উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুজ্জামান জানিয়েছেন। সঠিক পরিচর্যা পেলে এ জাতের মসুর ২ হাজার  ৫৫০ কেজি  পর্যন্ত ফলন দিতে পারে। তারপরও গোপালগঞ্জে এ জাত রেকর্ড পরিমান ফলন দিয়েছে বলে জানান ওই কর্মকর্তা। জাতটি মরিচা ও ঝলসানো (ব্লাইট) রোগ সহনশীল। পোকা মাকড়ের আক্রমণ তেমন হয় না। এ জাতে ছত্রাকের আক্রমণ হয় না। তাই  কোন ছত্রাক নাশক ব্যবহারের প্রয়োজন পড়ে না। এ জাত আবাদ করে কৃষক মসুরের অধিক ফলন পেয়ে লাভবান হন। তাই গোপালগঞ্জে প্রতিবছর এ জাতের মসুরের আবাদ বৃদ্ধি পাচ্ছে।
বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রবিউল ইসলাম আকন্দ বলেন, এ বছর  ৫০াট প্রদর্শনী প্লটে আমরা ৫০ জন কৃষককে দিয়ে জেলার ৫ উপজেলায় বিনামসুর-৮ জাতের আবাদ করিয়েছি। প্রতি প্লটের আয়তন ছিল ৫২ শতাংশ। প্রতিটি প্রদর্শনী প্লটে  আমরা কৃষকদের বিনামূল্যে বীজ ও সার সহায়তা দিয়েছি। সেই সাথে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে বিনামসুর-৮ চাষাবাদ করিয়েছি। কৃষকরা এখান থেকে মসুরের বাম্পার ফলন পেয়ে লাভবান হয়েছেন।
বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী বলেন, এটি স্বল্পজীবনকালীন ও উচ্চ ফলনশীল একটি  জাত। এ জাত ৯৫ থেকে ১০০ দিরে মধ্যে ফলন দেয়। মসুর সংগ্রহের পর কৃষক এ জমিতে পাট আবাদ করতে পারেন। পাট কেটে কৃষক ওই জমিতে আমন ধানের চাষাবাদ করবেন। এ মসুর চাষাবাদ করলে কৃষক একই জমিতে বছরে ৩টি ফসল করে অধিক ফসল ফলাতে পারেন।  এছাড়া স্থানীয় মসুরের জাত হেক্টরে ৭৫০  কেজি ফলন দেয়। সেখানে বিনামসুর-৮ প্রায় তিনগুন অর্থাৎ ২ হাজার ২০০ কেজি ফলন দিয়েছে। এ মসুরের আবাদ বৃদ্ধি পেলে দেশে ডালের আমদানী নির্ভরতা কমবে। এছাড়া এ ডালের বীজে ডালের পরিমান ৯০ ভাগ। প্রটিন রয়েছে ৩%। বিনামসুর-৮ সহজে সিদ্ধ হয় ও খেতে সুস্বাদু।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক বিধান রায় বলেন, জেলার ৫ উপজেলায় ৫ হাজার ৩৮০ হেক্টর জমিতে  মসুরের আবাদ হয়। এসব জমিতে বিনামসুর-৮ চাষাবাদ করা হলে এ জেলায় মসুরের উৎপাদন বৃদ্ধি পাবে। এতে একদিকে যেমন খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে কৃষক অধিক ফলন পেয়ে লাভবান হবেন। এটি আমাদের কৃষি ও কৃষকের জন্য সু-সংবাদ ।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের কৃষক ফয়সার শরীফ বলেন, বিনা উদ্ভাবিত জাতগুলো বরাবরই রেকর্ড পরিমাণ ফলন দিয়ে থাকে। ৫২ শতাংশ জমিতে বীজ ও সার পেয়ে  বিনামসুর-৮ আবাদ করি। বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তাদের পরামর্শ এটি পরিচর্যা করে হেক্টর প্রতি ২ হাজার ২০০ কেজি ফলন পেয়েছি। এটি দেখে প্রতিবেশি কৃষকরা আগামী বছর এ জাত আবাদে আগ্রহ প্রকাশ করেছেন।