ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২২:৫২:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

গোসলের ভিডিও ধারণ, ফেঁসে যাচ্ছেন আইনজীবীর স্বামী!

অনলাই্ন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩০ পিএম, ৩ জুন ২০১৯ সোমবার

বাথরুমে শাওয়ারের নিচে গোসলের সময় আয়ার নগ্ন ভিডিও ধারণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন নিউ ইয়র্কের এক প্রসিকিউটরের স্বামী। ঘটনার শিকার ওই আয়ার নাম ভ্যানেসা রিভাস (২৩)। প্রসিকিউটরের নাম লরেন অ্যাঞ্জেলো সেলজার। তিনি একজন সহকারী জেলা অ্যাটর্নি। আর তার স্বামীর নাম ম্যাথিউ সেলজার।

ভ্যানেসার দাবি, গত ২৩ জানুয়ারি তিনি প্রসিকিউটর লরেন অ্যাঞ্জেলো সেলজার ও তাঁর স্বামী ম্যাথিউ সেলজারকে হাতেনাতে ধরে ফেলেন। ম্যানহাটন অ্যাপার্টমেন্টে বাথরুমে গোসলের সময় তাঁরা ভিডিওচিত্র ধারণ করেন তাঁর।

মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে ভ্যানেসা বলেন, 'আমি বাথরুমের ভেতর একটি গোপন ক্যামেরা এবং একটি কালো রঙের আই-ফোন চার্জার দেখতে পাই।' তিনি বলেন, 'আমি ব্যাপারটি দেখে অবাক হই, মুহূর্তে আমি সেটি সকেট থেকে বের করে দেখি তাতে আমার সর্বশেষ মুহূর্তের ভিডিও ধারণ করা হয়েছে।' 

ভ্যানেসা আরও বলেন, তিনি ক্যামেরাটি অ্যাঞ্জেলো সেলজারকে দেখালে তিনি বিষয়টি অস্বীকার করেন। অ্যাঞ্জেলো জানান, ক্যামেরার বিষয়টি তাঁর জানা নেই। এ সময় তাঁদেরকে পুলিশের ভয় দেখান ভ্যানেসা। এরপর অ্যাঞ্জেলো ক্যামেরাটির মেমোরি কার্ড চান ভ্যানেসার কাছে। না দিলে তিনিও পুলিশের ভয় দেখান ভ্যানেসাকে। ভ্যানেসা তাতে রাজি না হননি। পরে পুলিশ এসে তাঁকে ওই অ্যাপার্টমেন্ট থেকে নিয়ে যায়। 

এরপর লরেন অ্যাঞ্জেলোর মা সাবেক ম্যানহাটন ক্রিমিনাল কোর্টের বিচারক ইলিন কোরেজ ভ্যানেসাকে অর্থের লোভ দেখান। ভ্যানেসাকে তিনি বলেন, ক্যামেরা থেকে ভিডিওটি মুঁছে ফেললে তাঁর হারানো চাকরি ফিরিয়ে দেওয়া হবে। তবে তাতেও রাজি হননি ভ্যানেসা। পরে তিনি  মামলা দায়ের করেন ওই দম্পতির বিরুদ্ধে।

আদালতের একজন মুখপাত্র বলেন, ভ্যানেসাকে অর্থের লোভ দেখিয়ে ভিডিওটি মুঁছে ফেলতে যে রাজি করানোর চেষ্টা করা হয়েছিল তার প্রমাণ মিলেছে তদন্তে। এ ছাড়া অ্যাঞ্জেলোর স্বামী ম্যাথিউ সেলজারের যুক্ততার প্রমাণ মিলেছে। এ ঘটনায় জুডিশিয়াল হিয়ারিং কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যাঞ্জেলোর মা কোরেজ।

আদালতে ঘটনা প্রমাণিত হলে যৌন অপরাধের দায়ে ওই প্রসিকিউটরের স্বামী ম্যাথিউ সেলজারের চার থেকে সাত বছর জেল হতে পারে। 

সূত্র : ডেইলি টেলিগ্রাফ