গ্যাস সংকটে রাজধানীজুড়ে তীব্র জনভোগান্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫২ এএম, ৯ জানুয়ারি ২০২৬ শুক্রবার
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকায় টানা তিন দিন ধরে বন্ধ রয়েছে তিতাসের গ্যাস সরবরাহ। এতে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। এতে কার্যত অচল হয়ে পড়েছে রান্নাবান্না। ভুক্তভোগীরা জানান, কবে নাগাদ পরিস্থিতির উন্নতি হবে, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য মিলছে না।
মোহাম্মদপুরের পাশাপাশি মগবাজার, ইস্কাটন গার্ডেন, হাতিরপুল, সেন্ট্রাল রোড, কাঁঠালবাগান, পুরান ঢাকা, যাত্রাবাড়ী, গোপীবাগসহ রাজধানীর অধিকাংশ এলাকায় একই ধরনের গ্যাস সংকট দেখা গেছে। এতে বিকল্প হিসেবে এলপিজি সিলিন্ডার বা বৈদ্যুতিক চুলার দিকে ঝুঁকছেন অনেকে।
বর্তমানে দেশে দৈনিক প্রাকৃতিক গ্যাসের চাহিদা প্রায় ৪১০ কোটি ঘনফুট। বিপরীতে গ্রাহক পর্যায়ে সরবরাহ হচ্ছে মাত্র ২৫০ থেকে ২৬০ কোটি ঘনফুট। এই বিপুল ঘাটতির সঙ্গে যুক্ত হয়েছে শীতকাল ও পাইপলাইনের সমস্যা।
খাত-সংশ্লিষ্টরা বলছেন, শীত মৌসুম এলেই রাজধানীতে গ্যাস সংকট প্রকট আকার ধারণ করে, এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে চলতি সপ্তাহে বুড়িগঙ্গা নদীর তলদেশে একটি বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সংকট তীব্র হয়েছে। তিতাস গতকাল জানিয়েছে, মেরামতকালে পাইপলাইনের ভেতরে পানি ঢুকে পড়ায় নতুন সংকট তৈরি হয়েছে। এতে ঢাকামুখী গ্যাস সরবরাহে বড় ধরনের স্বল্পচাপ দেখা দিয়েছে।
গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প খাতেও। বিভিন্ন কারখানায় উৎপাদন কমে গেছে প্রায় অর্ধেকে। পাশাপাশি রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে গাড়ির দীর্ঘ সারি।
তিতাসের অপারেশন বিভাগের এক শীর্ষ প্রকৌশলী জানান, অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনায় শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানায় আগে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হচ্ছে। এ কারণে আবাসিক গ্রাহকদের ভোগান্তি বেশি।
তবে চলমান সংকট সম্পর্কে গতকাল এক বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা সমাধানে কাজ চলছে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তারা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








