ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৪:৫১:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র : বার্নিকাট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৪৪ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হওয়ার প্রত্যাশা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। 
 
 
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এ কথা বলেন।
 
 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী যুক্তরাষ্ট্র সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করে। বাংলাদেশ সরকারও এমন নির্বাচন চায় বলেও মনে করেন তিনি।
 
 
অপর এক প্রশ্নের জবাবে মার্শা বার্নিকাট বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন ও নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের সভাপতির পদে দায়িত্ব গ্রহণের বিষয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হয়েছে।
 
 
তিনি বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সংকটকে যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে।