গ্রামীণফোন গ্রাহকরা বিমানবন্দরে যে সুবিধা পাবেন
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৮ পিএম, ৫ জুন ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বিদেশ ভ্রমণকারীদের জন্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি ‘মিট অ্যান্ড গ্রিট’ সেবা নিয়ে এসেছে গ্রামীণফোন। এ সেবার আওতায় জিপি স্টার প্ল্যাটিনাম প্লাস গ্রাহকদের অ্যারাইভাল থেকে ইমিগ্রেশন পর্যন্ত সহায়তা করবেন গ্রামীণফোনের একজন রিলেশনশিপ কর্মকর্তা।
গত ১৬ মে থেকে এ সেবা দেওয়া শুরু হয়। বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিটের প্রতিনিধিরা গ্রাহকদের সাদর অভ্যর্থনা জানাবেন এবং পুরো বিমানবন্দর জুড়ে দিক সংক্রান্ত সহায়তাসহ বিশেষজ্ঞ সেবা দেবেন। বিমানবন্দরে প্রবেশ, লাগেজ সংগ্রহ করা, সিকিউরিটি স্ক্রিনিং করা, বোর্ডিং কার্ড ও চেকইন কার্যক্রমের মতো ব্যক্তিগত কাজে সহায়তা করবেন, অর্থাৎ অ্যারাইভাল থেকে ইমিগ্রেশন পর্যন্ত; একদম নির্দিষ্ট টার্মিনাল দিয়ে বের হওয়া পর্যন্ত সেবা দেওয়া হবে।
জিপিস্টার প্ল্যাটিনাম প্লাস গ্রাহকরা বিমানবন্দর ‘মিট অ্যান্ড গ্রিট’ সেবার মধ্য দিয়ে ঝামেলাহীন, সুবিধাজনক ও স্বাচ্ছন্দ্যদায়ক ভ্রমণের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
একজন ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজারের মাধ্যমে এই সেবা গ্রহণ করা যাবে। সেবাটি কেবল দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেকোনো ধরনের জিজ্ঞাসা বা সহায়তার জন্য গ্রাহকদের ১২১ -এ কল অথবা ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে হবে। একইসঙ্গে গ্রাহকরা গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ স্মার্টফোন অ্যাপ ‘মাইজিপি’র মাধ্যমে তাদের জিপিস্টার স্ট্যাটাস দেখে নিতে পারেন এবং ক্যাটালগ থেকে প্রত্যাশিত সেবার সুবিধা গ্রহণ করতে পারেন।
এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব মার্কেটিং ও প্রিমিয়াম সেগমেন্ট ফারহা নাজ জামান বলেন, এবারই প্রথমবারের মতো আমরা বিমানবন্দর ‘মিট অ্যান্ড গ্রিট’ সেবা নিয়ে এসেছি। আমাদের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহকদের জন্য প্রিমিয়াম সেবা দেওয়ার লক্ষ্য পূরণে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অসাধারণ এ উদ্যোগটি টেলকো খাতে নতুন মাইলফলক তৈরি করবে এবং যাত্রার শুরুতেই স্বাচ্ছন্দ্য দেওয়ার মধ্য দিয়ে বিমানবন্দরের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে বলে আশা করছি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


