গ্রিসে ভয়াবহ দাবানলে নিহত ১০, আহত অনেক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ৯ আগস্ট ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
দক্ষিণ ইউরোপের কয়েকটি দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিস এবং তুরস্কে এর মাত্রা সবচেয়ে বেশি। সোমবার পর্যন্ত দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রিস। ঘরছাড়া কয়েক হাজার মানুষ। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। তাদের মধ্যে একজন দমকলকর্মী। ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেক মানুষ।
গ্রিসের দাবানল গত এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক রূপ নিয়েছে। শনিবার রাত থেকে ভয়াবহ আকার ধারণ করে এই দাবানল। দ্রুত এলাকা থেকে সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের। সহায়-সম্বলহীন অবস্থায় ঘর ছাড়ছেন তারা।
গত কয়েকদিনে গ্রিসে মোট ১৫৪টি দাবানল শুরু হয়েছে। এগুলোর মধ্যে ৬৪টি নেভানোর চেষ্টায় রয়েছে গ্রিস। বহু এলাকা থেকেই মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে হেলিকপ্টার, বিমানও।
ইতোমধ্যে তিনশো দমকল, ৩৫টি ফায়ার ট্রাক, দশটি বিমান আগুন নেভানোর কাজে নামানো হয়েছে। উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী। এই পরিস্থিতির জেরে গ্রিসের গড় তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। ১৯৮৭ সালের পর থেকে সেখানে এত গরম কখনও পড়েনি।
দাবানলের জেরে পুড়ছে দক্ষিণ ইউরোপ। ইতালির সিসিলিতে প্রথম দাবানল শুরু হয়। এখন সেই দাবানল দেশটির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। শত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দাবানলে পুড়ে যাচ্ছে পুরো বন। ধ্বংস হচ্ছে ঘরবাড়ি। হাজার হাজার মানুষ পালাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে।
এছাড়া তুরস্কের ৩০টি অঞ্চলে ১৩৭টি দাবানলের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১১টি বড় আগুন এখনও জ্বলছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না।
-জেডসি
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










