`গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস` শেখ হাসিনা
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ৬ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম 'গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস' ঘোষণা করেছে।
পর্তুগালের রাজধানী লিসবনে সোমবার সন্ধ্যায় বিশ্ব ডায়াবেটিস সম্মেলন-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সম্মাননা দেয়া হয়।
শেখ হাসিনার পক্ষে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের নতুন সভাপতি অধ্যাপক আকতার হোসেনের কাছ থেকে সম্মাননাপত্র গ্রহণ করেন।
পর্তুগালে বাংলাদেশ মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডায়াবেটিস রোগীদের জীবনমানের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে 'গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস' নামের এই সম্মানসূচক উপাধি দেয় আইডিএফ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দুই বছর 'গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস' হিসাবে বিশ্বব্যাপী ডায়াবেটিস নিয়ে জীবনযাপনকারী মানুষের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় শেখ হাসিনা এ সম্মাননার জন্য আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সশরীরে উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে শিশুসহ প্রায় ৮৫ লাখে এবং পুরো পৃথিবীতে প্রায় ৪২ কোটি মানুষ ডায়াবেটিস এবং এর প্রভাবে অনান্য জটিলতায় ভুগছেন।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জনবান্ধব স্বাস্থ্যনীতির বাস্তবায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ডায়াবেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। ডায়েবেটিস রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে এবং বিনামূল্যে ইনসুলিন সরবরাহ কার্যক্রমও শুরু করেছে।
শেখ হাসিনার পক্ষে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের নতুন সভাপতি অধ্যাপক আকতার হোসেনের কাছ থেকে সম্মাননাপত্র গ্রহণ করেন।
ডায়াবেটিসের মত অসংক্রামক রোগকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে ‘বড় চ্যালেঞ্জ’ হিসাবে চিহ্নিত করে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে ডায়াবেটিস প্রতিরোধ, প্রয়োজনীয় চিকিৎসা এবং এ সংক্রান্ত গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানান।
আইডিএফ এর বিদায়ী সভাপতি অধ্যাপক অ্যান্ড্রু বোল্টনসহ ফেডারেশনের প্রতিনিধি এবং সম্মেলনে অংশগ্রহণকারী সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। বাংলাদেশ থেকে সম্মেলনে যোগ দেয়া চিকিৎসক, স্বাস্থ্য খাতের পেশাজীবী, স্বাস্থ্যকর্মী, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং পর্তুগালে প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা











