ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৮:৩২:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ঘাতক চালকের ফাঁসি চাইলেন মিমের বাবা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৪৫ এএম, ৩০ জুলাই ২০১৮ সোমবার

কলেজ ছাত্রী দিয়া খান মিম নিহতের ঘটনায় ঘাতক গাড়িচালকের ফাঁসি দাবি করেছেন তার বাবা জাহাঙ্গীর ফকির। তিনি নিজেও একজন গাড়িচালক। আজ রোববার রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মিমসহ আরো এক ছাত্র নিহত হন।

 

দুপুর সাড়ে ১২টার দিকে এ দুঘর্টনা ঘটে। উত্তরাগামী জাবালে নূর পরিবহনের একটি বাস মিরপুর ফ্লাইওভার থেকে নেমে অপর একটি বাসের সঙ্গে পাল্লা দিলে এ দুর্ঘটনার সৃষ্টি হয়।


নিহতদের মধ্যে দিয়া খান মিম বরিশালের জাহাঙ্গীর ফকিরের মেয়ে। সে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিল। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে মেঝ মিম বাবা-মার সঙ্গে মহাখালী দক্ষিণ পাড়ায় থাকে।



মিমের বাবা জাহাঙ্গীর ফকির ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটের একতা পরিবহনের চালক। আজ তার ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল।


কিন্তু মেয়ের মৃত্যুর খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ছুটে যান বাবা জাহাঙ্গীর ফকির। তিনি বলেন, ‘যারা ঢাকায় গাড়ি চালায় তারা অদক্ষ। এরা আগে সিএনজি অটোরিকশা চালাত। গাড়ির মালিকরা লাইসেন্স ছাড়াই এদের চালক হিসেবে নিয়োগ দিয়েছে।’


জাহাঙ্গীর ফকির বলেন, ‘আমি একজন গাড়িচালক একই সঙ্গে বাবাও। এভাবে যারা গাড়ি চালায় তাদর ফাঁসি হওয়া উচিত। যেসব মালিকরা এসব গাড়িচালক নিয়োগ দিয়েছে সরকারের তাদের বিচারের আওতায় আনা উচিত।’