ঘোড়াঘাটে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৫ এএম, ৮ এপ্রিল ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিস্তৃর্ণ মাঠ এখন সবুজের সমারোহ। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এ সবুজই বলে দেয় গ্রাম বাংলার কৃষকের মাথার ঘাম পায়ে ফেলা ইরি বোরো ধান চাষের মাঠ। শেষ মুহূর্তে সব কিছু ঠিক থাকলে কৃষকরা বাম্পার ফলনের বুকভরা আশা করছেন।
জানা যায়, চলতি বছরে উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৯১০০ হেক্টর জমিতে ইরি বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮০টি, বিএডিসি ১১টি, বিদ্যুৎ চালিত ব্যক্তিগত ১৯৮টি, ডিজেল চালিত অগভীর ৯৫০টি, বিদ্যুৎ চালিত অগভীর ৪৯৩টি, নদী থেকে এলএলপি বিদ্যুৎ চালিত ৫টি নলকূপের মাধ্যমে ইরি বোরো ধানের আবাদে সেচ প্রদান করা হচ্ছে।
আবহাওয়া অনুকূলে থাকায় সঠিক সময়ে চারা রোপণ, নিবিড় পরিচর্যা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যথা সময়ে সেচ দেওয়া ও সার সংকট না থাকায় উপজেলায় চলতি মৌসুমে ইরি বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এ বছর সঠিক সময়ে কৃষকদের প্রণোদনার বীজ ও সার দেওয়ার কারণে চাষীরা কিছুটা আগেই ধান লাগানো শেষ করেছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রুহুল আমিন ও মোছাঃ উম্মে সালমা বেগম জানান, উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় রাসায়নিক ও কীটনাশক ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুজজামান বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় লক্ষ্যমাত্রার অধিক জমিতে ধান চাষ হয়েছে। ইতোমধ্যে প্রায় শতকরা ২৫ ভাগ ধানের শীষ বের হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



