চকবাজারের ইফতারের মূল আকর্ষণ ‘বড় বাপের পোলায় খায়’
অনু সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
চকবাজারের ইফতারের মূল আকর্ষণ ‘বড় বাপের পোলায় খায়’
ইফতারে শাহী খাবার না থাকলে ঢাকাইয়াদের রসনাবিলাস যেন অপূর্ণই থেকে যায়। ঐতিহ্য, আভিজাত্য, স্বাদ ও মান—সব দিক বিবেচনায় পুরান ঢাকার ইফতার ঢাকার শাহী খানাপিনারই একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় চারশ বছরের ইতিহাসের সাক্ষী হয়ে আজও সেই ঐতিহ্য ধরে রেখেছে পুরান ঢাকার চকবাজার।
ঢাকার শাহী খাবার ও মোগল ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে চকবাজারের ইফতার। ইতিহাসবিদদের মতে, প্রায় চারশ বছর আগে মোগল সুবেদার শায়েস্তা খান চকবাজারে শাহী মসজিদ নির্মাণ করেন। ওই সময় থেকেই রমজানকে কেন্দ্র করে মসজিদ ও আশপাশের এলাকায় ইফতার বাজার গড়ে ওঠে। সেই ধারাবাহিকতায় সাড়ে তিনশ বছরের বেশি সময় ধরে ঐতিহ্যের সঙ্গে পথ চলছে এই ইফতার বাজারের।
এলাকাবাসীরা জানান, দুপুর দুইটার পর থেকেই শুধু পুরান ঢাকার বাসিন্দারাই নন, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ ছুটে আসেন চকবাজারে ইফতার কিনতে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে দেখা গেছে, উপচে পড়া ভিড়। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ক্রেতারা পছন্দের ইফতার সংগ্রহ করছেন।
চকবাজারের দোকানগুলোতে ইফতারের মেন্যুতে রয়েছে সুতি কাবাব, জালি কাবাব, টিক্কা কাবাব, মোরগ পোলাও, লাবাং, পরোটা, বিভিন্ন ধরনের কাটলেট, শাহি জিলাপি, পেঁয়াজু, শাকপুলি, ডিমচপ, কাচ্চি বিরিয়ানি, তেহারি, কবুতর ও কোয়েলের রোস্ট, খাসির রানের রোস্ট, দইবড়া, রাজহাঁসের ফ্রাই, হালিম, নূরানি লাচ্ছি, পনির, পেস্তা বাদামের শরবত, ছানামাঠা, কিমা পরোটা, ছোলা, ঘুগনি, বেগুনি ও আলুর চপ।
এই এলাকার ইফতারের সবচেয়ে আকর্ষণীয় ও আলোচিত খাবার হলো ‘বড় বাপের পোলায় খায়’। প্রতিবছরের মতো এবারও এটি ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত চার বছরের ধারাবাহিকতায় এবারও কেজিপ্রতি ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে এই বিশেষ ইফতারি।
‘বড় বাপের পোলায় খায়’-এর বিক্রেতা জানান, তাঁর দাদার সময় থেকেই এই আইটেম বিক্রি হয়ে আসছে। প্রায় ৭৮ বছর আগে তাঁর দাদা মোহাম্মদ হোসেন এখানে এই খাবারের প্রচলন করেন। এখন তিনি ও তাঁর ভাই পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রেখে প্রতি রমজানে ঢাকাবাসীর জন্য এই শাহী ইফতার তৈরি করছেন।
বাজারে গরুর সুতি কাবাব বিক্রি হচ্ছে কেজি এক হাজার টাকায় এবং খাসির সুতি কাবাব এক হাজার দুইশ টাকায়। শাহি ছোলা কেজি ২৮০ টাকা, ঘুগনি ১৪০ টাকা, চিকেন আচারি ১ হাজার ৩০০ টাকা এবং কাশ্মীরি বিফ আচারি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া জালি কাবাব ৩০ টাকা, টানা পরোটা ৫০ টাকা, কিমা পরোটা ৭০ টাকা, কাঠি কাবাব ৪০ টাকা এবং ডিমচপ ৫০ টাকায় বিক্রি হচ্ছে। দইবড়া (তিনটি) ১০০ টাকা, ফালুদা কেজি ২২০ টাকা, পেস্তা বাদামের শরবত লিটারপ্রতি ২৫০ টাকা, মুরগির ললিপপ ৪০ টাকা, চিকেন ফিংগার ৪০ টাকা, চিকেন স্যান্ডউইচ ৫০ টাকা, চিকেন রোল ৪০ টাকা এবং ভেজিটেবল রোল ৩০ টাকায় পাওয়া যাচ্ছে।
এদিকে চকবাজারের ইফতার বাজারে কথা হয় বাসাবো থেকে আসা মাসফি রাজীব ও মৌ দম্পতির সঙ্গে। রাজীব বলেন, “লালবাগ আমার আদি নিবাস। চকবাজারের ইফতার ছাড়া আমার রমজান যেন পূর্ণতা পায় না। এটা শুধু ইফতার নয়, আমার আবেগ।”
তার কথায় একমত হয়ে স্ত্রী মৌ বলেন, “চকবাজারের ইফতার শুধু খাবার নয়, এটি ঢাকার ইতিহাসের অংশ। তাই প্রতিবছরই এখানে আসি।” তবে তাঁদের মতে, দাম বাড়লেও স্বাদ ও মান আগের তুলনায় কিছুটা কমে গেছে।
ঢাকার শাহী খাবার ও মোগল ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা চকবাজারের ইফতার বাজার ঢাকার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়েই শতাব্দীর পর শতাব্দী টিকে থাকবে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল




