ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৪:৪৭:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

চট্টগ্রামে ইফতার সামগ্রী নিতে গিয়ে নিহত ৯ নারী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৩৫ পিএম, ১৫ মে ২০১৮ মঙ্গলবার

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি ইস্পাত কারখানার পক্ষ থেকে বিতরণ করা ইফতার সামগ্রী নিতে গিয়ে ভিড়ের চাপে নয়জন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো প্রায় ৪০ জন নারী।


সোমবার দুপুরে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের গাতিয়াডাঙ্গায় এক মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে।কেএসআরএম শিল্প গ্রুপের মালিকের গ্রামের বাড়ি গাতিয়াডাঙ্গায়। তার পরিবারের পক্ষ থেকে প্রতি বছর রোজার আগে স্থানীয় দুস্থতের মধ্যে ইফতারি তৈরির বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

‘অতিরিক্ত ভিড়ের মধ্যে গরম আর চাপাচাপিতে’ মৃত্যুর এ ঘটনা ঘটে বলে নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার জানান।

চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা বলেন, ভিড়ের মধ্যে অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে মানুষের মৃত্যু হয়েছে। পুলিশ এ পর্যন্ত নয়জনের লাশ উদ্ধার করেছে। আর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।


কেএসআরএম-এর সিইও মেহেরুল করিম জানান, মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবেন তারা। আহতদের চিকিৎসার ব্যয়ভার কোম্পানির পক্ষ থেকেই বহন করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের কেউ যদি কেএসআরএম-এ চাকরি করতে চায়, সে ব্যবস্থাও করা হবে।

এদিকে সাতকানিয়ায় ভিড়ের চাপে মৃত্যুর ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।