চট্টগ্রামে এবার ২৭ লাখের বেশি নারী ভোটার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার
চট্টগ্রাম জেলা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারের সংখ্যা বেশি। এরই মধ্যে চট্টগ্রামের ভোটার তালিকা চূড়ান্ত করেছে জেলা নির্বাচন অফিস। তালিকা অনুযায়ী জেলায় বর্তমান ভোটার সংখ্যা ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৯ লাখ ১২ হাজার ৭৫ এবং নারী ভোটার ২৭ লাখ ২৫ হাজার ৩৯০ জন।
চট্টগ্রাম জেলায় সংসদীয় আসন ১৬টি। এর মধ্যে নগর ও আশপাশে ৬টি এবং জেলায় ১০টি সংসদীয় আসন রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব আসনে ১১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কোন আসনে কত ভোটার :
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫৪২ ও নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ৪৭৪ জন।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯১ হাজার ৬১০ ও নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৮৭৫ জন।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মোট ভোটার ২ লাখ ২ হাজার ৬৩৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ২ হাজার ১৫৫ ও পুরুষ ভোটার ১ লাখ ৪৮০ জন।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ২২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৪৫০ ও নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৭৭৮।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মোট ভোটার ৪ লাখ ৩০ হাজার ১২৪। পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ১৪৮ ও নারী ভোটার ২ লাখ ৮ হাজার ৯৭৬ জন।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৭৬০। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ৮০৯ ও নারী ভোটার ১ লাখ ৩০ হাজার ৯৫১ জন।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ৩৩২। পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ৫৪৩ ও ও নারী ভোটার ১ লাখ ২৯ হাজার ৭৮৯ জন।
চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে মোট ভোটার ৩ লাখ ৯০ হাজার ৪৩১। আসনটিতে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ২০৬ ও নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ২২৫ জন।
চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪০ হাজার ২৫১ ও নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ৬৩ জন।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ভোটার ৫ লাখ ৭ হাজার ৪০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬১ হাজার ৩৭ ও নারী ভোটার ২ লাখ ৪৬ হাজার ৩৭২ জন।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ভোটার ২ লাখ ৮৫ হাজার ৯৬৬। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৩৫১ ও নারী ভোটার ১ লাখ ৩৬ হাজার ৬১৫ জন।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৪৬৬। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৭১৭ ও নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৭৪৯ জন।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ)আসনে ভোটার ২ লাখ ৪৯ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩০ হাজার ৪০২ ও নারী ভোটার ১ লাখ ১৮ হাজার ৬৪১ জন।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে মোট ভোটার ৩ লাখ ৮৮ হাজার ১৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ১৭০ ও নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৯৬৭ জন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ভোটার ৩ লাখ ৩ হাজার ১২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৪৩৭ ও নারী ভোটার ১ লাখ ৪৪ হাজার ৬৮৬ জন।
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




