চট্টগ্রামে ভিটামিন ‘এ’ পেল ১৩ লাখ শিশু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৩ এএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার
সারাদেশের মতো চট্টগ্রামেও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম পর্ব শেষ হয়। এ পর্বে প্রায় ১৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার ( ১১ জানুয়ারি) সকাল ৯টায় নগরীর উত্তর আগ্রাবাদ টিএন্ডটি কলোনি স্কুল কেন্দ্রে শিশুকে টিকা খাওয়ানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী ও স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী।
এসময় মেয়র বলেন, ভিটামিন ‘এ’-এর অভাবে শিশুর নানা ধরণের জটিলতা দেখা দিতে পারে। এসব জটিলতা থেকে ভবিষ্যত প্রজন্মকে রক্ষার জন্য সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রতিবছর এ কর্মসূচি পালন করে থাকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সরকারের এ কর্মসূচিকে শতভাগ সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।
সকাল সাড়ে ৮টায় কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ তাবারিজ।
বিকেল ৪টা পর্যন্ত নগর ও জেলার ৬,১১৮টি কেন্দ্রে একটানা শিশুদের নীল ও লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হয়।
জানা গেছে, এবার চসিক ১,২৮৮টি কেন্দ্র ও ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে ৫ লাখ ৩০ হাজার এবং জেলা সিভিল সার্জন কার্যালয় ৪,৮৩০ কেন্দ্র ও ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে ৭ লাখ ৬৫ হাজার শিশুকে ভিটামিন দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। জেলা সিভিল সার্জন ও চসিক সূত্র তাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে জানিয়েছেন।সূত্র : বাসস।
: এমি।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







