চট্টগ্রামে ভয়াবহ গ্যাস সংকট: নিভেছে চুলা, বেড়েছে লোডশেডিং
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ৩ আগস্ট ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
চট্টগ্রামে গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। বাসাবাড়িতে বেশিরভাগ সময়ই চুলা জ্বলেছে না। একই অবস্থা শিল্প-কারখানাতেও; ফলে কমেছে উৎপাদন। অন্যদিকে সিএনজি স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকেরা। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদনও কমেছে, ফলে বেড়েছে লোডশেডিং। সব মিলিয়ে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের জনজীবন, পরিবহন, শিল্প ও ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রামে গ্যাসের দৈনিক স্বাভাবিক চাহিদা প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট। সংকটের শুরুতে চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছিল মাত্র ২০০ মিলিয়ন ঘনফুটের কাছাকাছি। কিন্তু আগস্টের শুরু থেকে সরবরাহ আরও কমে গেছে। ফলে আবাসিক ও শিল্প—সব খাতেই তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
সংকটের কারণে নগরীর হালিশহর, আগ্রাবাদ, চান্দগাঁও, চকবাজার, বাকলিয়া, পতেঙ্গাসহ অধিকাংশ এলাকায় ভোরের পর থেকেই গ্যাসের চাপ প্রায় শূন্যে নেমে আসে। অনেক পরিবারে দুপুরের খাবার রান্না করতে হচ্ছে বিকেলে কিংবা গভীর রাতে। অনেকে বাধ্য হয়ে প্রতিদিন হোটেল-রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভর করছেন। একই চিত্র সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতেও। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় স্টেশনগুলোর সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অটোরিকশা, মাইক্রোবাস ও অন্যান্য সিএনজিচালিত যানবাহনচালকদের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও গ্যাস না পেয়েই ফিরতে হচ্ছে অনেককে।
নগরীর আসকার দিঘির পাড় এলাকার বাসিন্দা ইশরাত জাহান বলেন, এক সপ্তাহ ধরে পরিবারের খাবারের কোনো নির্দিষ্ট সময় নেই। সকালেই গ্যাস চলে যায়। দুপুরে রান্না করা সম্ভব হয় না। বাধ্য হয়ে রেস্তোরাঁ থেকে খাবার কিনতে হচ্ছে। বড়রা বাইরে খাবার খেলেও ছোট শিশুদের নিয়মিত হোটেলের খাবার খাওয়ানো নিয়ে দুশ্চিন্তায় থাকি।
মইজ্জার টেক এলাকার অটোরিকশাচালক মোহাম্মদ ফরহাদ আলম বলেন, আগে ১০ থেকে ২০ মিনিটের মধ্যেই গ্যাস নেওয়া যেত। এখন চার ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাওয়া যায় না। দিনের বেশির ভাগ সময় লাইনে কাটিয়ে দিলে যাত্রী পরিবহন করা সম্ভব হয় না। এতে মালিকের জমা তোলা এবং সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
গ্যাসের সংকটের বড় ধাক্কা লেগেছে শিল্প খাতে। কেজিডিসিএল সূত্র জানায়, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানাসহ (সিইউএফএল) বিভিন্ন বড় শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের স্বল্পতার কারণে উৎপাদন ৩৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমে গেছে। অনেক কারখানায় নির্ধারিত সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদন হচ্ছে। এতে রপ্তানিমুখী শিল্প, ইস্পাত, টেক্সটাইল ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাত ক্ষতির মুখে পড়েছে।
আবার, বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ না থাকায় উৎপাদন সক্ষমতা কমে গেছে। ফলে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক দিনগুলোতে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। শিল্পাঞ্চলের পাশাপাশি আবাসিক এলাকাতেও দিনে প্রায় সময় বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ করছেন গ্রাহকেরা।
সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনও স্বাভাবিক হবে না। এতে শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের ওপর দ্বিমুখী চাপ তৈরি হয়েছে। একদিকে যেমন গ্যাসের অভাবে কারখানাগুলো উৎপাদন কমাচ্ছে, অন্যদিকে বিদ্যুৎ ঘাটতির কারণে উৎপাদন কার্যক্রম আরও ব্যাহত হচ্ছে।
- পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর
- ৩ বিভাগে অতি ভারী বর্ষণের পূর্বাভাস
- বরিশালে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, নারী ও শিশুসহ দগ্ধ ৩
- পর্দার গ্ল্যামার ভুলে বাগানে কোদাল হাতে জয়া
- গ্যাস নেই? ইনডাকশন চুলায় রান্নার ৫ জরুরি নিয়ম
- রাবিতে নিজামী-সাঈদীদের ছবি সংবলিত বিলবোর্ড নিয়ে বিতর্ক
- মোবাইল দিয়েই ডিএসএলআর মানের ছবি তোলার উপায়
- ইস্টার্ন ব্যাংকে ফ্রেশারদের চাকরির সুযোগ
- চট্টগ্রামে ভয়াবহ গ্যাস সংকট: নিভেছে চুলা, বেড়েছে লোডশেডিং
- জুলাইজুড়ে সহিংসতার শিকার ২৯৯ নারী ও মেয়ে শিশু
- বিয়ে করছেন রোনালদো
- বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় দরপতন
- পাঁচ জেলায় বন্যার শঙ্কা
- রাশিয়ার আন্তর্জাতিক ইয়ুথ ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধি মুক্তা
- মস্কোয় এক নারীর বহন করা বোমায় নিহত ৩
- আগস্টে অতিবৃষ্টির আভাস, রয়েছে বন্যার ঝুঁকি
- শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট শু শিয়ং
- কোটি টাকায় বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের সেই শার্ট
- রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট
- পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
- বিশ্ব বন্ধু দিবস আজ
- ঘরেই তৈরি করুন শাহী স্পেশাল মালাই চা
- জীবন বদলাতে গিয়ে প্রাণই হারালেন মরক্কোর নারী ফুটবলার
- বিয়ে করছেন রোনালদো
- পাঁচ জেলায় বন্যার শঙ্কা
- গ্যাস নেই? ইনডাকশন চুলায় রান্নার ৫ জরুরি নিয়ম
- মোবাইল দিয়েই ডিএসএলআর মানের ছবি তোলার উপায়
- ‘জিনের নির্দেশে’ কবর থেকে মায়ের মরদেহ তুললো সন্তানরা
- রাশিয়ার আন্তর্জাতিক ইয়ুথ ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধি মুক্তা
- ঢাকায় জামাইয়ের হাতে স্ত্রী-শাশুড়ি খুন











