চট্টগ্রামে মোবাইলে ভিডিও চালু রেখে কিশোরীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ২২ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইলে ভিডিও চালু রেখে গলায় ওড়না পেঁচিয়ে ঝুমুর মনি (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তোফায়েল আহম্মদ সওদাগরের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে হাটহাজারী থানা পুলিশ।
ঝুমুর মনি তোফায়েল আহম্মদ সওদাগরের বাড়ির মোজাহেরের মেয়ে। সে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবা পেশায় একজন রাজমিস্ত্রি।
ওসি রফিকুল ইসলাম বলেন, মায়ের অনুপস্থিতিতে ঘরের একটি রুমে মোবাইলে ভিডিও চালু করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ মর্গে পাঠানো হয়েছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
এ বিষয়ে ফরহাদাবাদ ইউনিয়নের প্যানেল চেয়াম্যান আলী আকবর বলেন, গত ৫ মাস আগে ফটিকছড়ির ভুজপুর থানার শুয়াবিল এলাকার এক প্রবাসির সাথে পরিবারের অজান্তেই আকদ হয় তার। এর মধ্যে প্রবাসি ওই ব্যক্তির সাথে ঝুমুর মনির ফোনালাপ হয়। তবে গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় তার মায়ের অনুপস্থিতিতে ঘরের একটি রুমে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











