ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৫:২৫:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩১ এএম, ২৫ ডিসেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে খেলতে গিয়ে ৫ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে বোয়ালখালীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. জাহাঙ্গীর (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জাহাঙ্গীর শাকপুরা চৌমুহনী ৪ নম্বর ওয়ার্ডের প্রয়াত অলি আহাম্মদ মিস্ত্রির ছেলে।

শিশুটির মা বাদী হয়ে ধর্ষক জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। শিশুটির মা বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশী মো.জাহাঙ্গীরের বাড়িতে বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়েছিল মেয়ে। তখন তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। দুপুর পৌনে ২টার দিকে মেয়ে কান্না করতে করতে ঘরে আসে। কান্নার কারণ জানতে চাইলে সে ব্যথা পাচ্ছে বলে জানায় ও প্যান্ট রক্তাক্ত দেখতে পাই। মেয়েকে জাহাঙ্গীর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মহিউদ্দিন সুমন বলেন, জাহাঙ্গীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। জাহাঙ্গীরের ঘরে বৃদ্ধা মা ছাড়া পরিবারের কেউ না থাকায় শিশুটিকে প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যায় এবং ঘরেই ধর্ষণ করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক বলেন, ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।