ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৭:৫২:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

চতুর্থবারের মতো বেক্সিট চুক্তি পার্লামেন্টে তুলবেন মে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫০ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রেক্সিট পরবর্তী ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নিয়ে সম্পাদিত চুক্তিটি চতুর্থবারের মতো পার্লামেন্টে তোলার কথা জানালেন প্রধানমন্ত্রী টেরিজা মে। শুক্রবার পার্লামেন্টে তৃতীয়বারের মতো প্রস্তাবিত চুক্তিটি ৫৮ ভোটের ব্যবধানে প্রত্যাখ্যাত হবার পর বিকল্প উপায় খুঁজতেই এই সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি।

ব্রেক্সিট নিয়ে চলমান যে সংকটে পড়েছে যুক্তরাজ্য তার সম্ভাব্য সমাধানের উপায় হিসেবে নানা ধরনের প্রস্তাবের ওপর এমপিরা আগামী সোমবার ভোট দেবেন। তাদের এই ভোট দেয়ার প্রক্রিয়াটিকে বলা হচ্ছে ইনডিকেটিভ ভোট অর্থাৎ ইঙ্গিতবহ ভোট। কেমন সমাধান এমপিদের কাছে গ্রহণযোগ্য, সেটা প্রকাশ করাই এর উদ্দেশ্য।

বিরোধীদল লেবার পার্টির নেতা জেরমি করবিন প্রধানমন্ত্রী টেরিজা মেকে তার চুক্তিটি পরিবর্তনের করতে বলেছেন অথবা তাকে যত দ্রুত সম্ভব পদত্যাগের আহ্বানও জানিয়েছেন তিনি।

যদিও সর্বশেষ ভোটের আগে টেরিজা মে যেকোনো মূল্যে চুক্তিটি পাস করার আহ্বান জানিয়ে এমপিদের উদ্দেশে বলেছিলেন, প্রয়োজনে ইইউ থেকে ব্রিটেনের বিদায়ের (ব্রেক্সিট) পর তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন। কিন্তু তার পরও চুক্তিটি পার্লামেন্টের বৈতরণী পেরোতে ব্যর্থ হওয়ায় কোনোরকম পূর্বপ্রস্তুতি ছাড়াই ইউরোপীয় বাণিজ্যিক ও শুল্ক জোট থেকে ব্রিটেনের বিদায় অনেকটা অবধারিত হয়ে পড়েছে।

মের প্রস্তাবিত চুক্তি তৃতীয়বারের মতো ব্রিটিশ পার্লামেন্টে মুখ থুবড়ে পড়ায় আগামী ১২ এপ্রিল ব্রাসেলসের সঙ্গে লন্ডনের সম্পর্কচ্ছেদ অনেকটা অনিবার্য হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ব্রিটেনকে কোনো চুক্তি ছাড়াই মহাদেশীয় জোট থেকে বিদায় নিতে হতে পারে বলে জানিয়েছে ইউরোপিয়ান কমিশন (ইসি)।

গত রাতে এক বিবৃতিতে ইসি বলেছে, কোনো চুক্তি ছাড়াই (নো-ডিল) ১২ এপ্রিল এখন সম্ভাব্য দৃশ্যপট হয়ে পড়েছে। এজন্য ২০১৭ সালের ডিসেম্বর থেকে ইইউ প্রস্তুতি নিচ্ছে। ১২ এপ্রিল রাতে চুক্তিবিহীন বিচ্ছেদের জন্য ইইউ সম্পূর্ণ প্রস্তুত।

-জেডসি