চবি শিক্ষার্থী নিশাত সুলতানা পেলেন ‘ডায়ানা অ্যাওয়ার্ড’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫১ পিএম, ২ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
‘ডায়ানা অ্যাওয়ার্ড’ এ ভূষিত হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী নিশাত সুলতানা চৌধুরী। ‘এক টাকায় শিক্ষা’ নামক অলাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে মানবাধিকার ইস্যুতে দেশ পরিবর্তনে ভূমিকা রাখায় এ অ্যাওয়ার্ড পান তিনি।
রোববার (২ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা মেইলকে এ অর্জনের কথা জানান নিশাত সুলতানা। নিশাত চবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী। তিনি ‘এক টাকায় শিক্ষা’র সহ-প্রতিষ্ঠাতা এবং বর্তমান সাধারণ সম্পাদক।
তিনি বলেন, গত শুক্রবার রাত ৮টার দিকে ‘ডায়ানা অ্যাওয়ার্ড’ প্রতিষ্ঠানের অফিসিয়াল ইমেইলের মাধ্যমে আমাকে এ সুসংবাদ জানানো হয়। একটা অ্যাওয়ার্ড মানে নিজের কাজের স্বীকৃতি। আর সেটা যদি হয় আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান থেকে। তা একটা সংগঠনের জন্য অনেক বড় পাওয়া।
তিনি আরও বলেন, এই পুরস্কারটা আমি পেয়েছি ‘এক টাকায় শিক্ষা’র মাধ্যমে আমার কাজের জন্য। সুতরাং, অ্যাওয়ার্ডটা মূলত এই ‘এক টাকায় শিক্ষা’রই। ভবিষ্যতে আমরা আমাদের কার্যক্রম আরো বেশি ছড়িয়ে দিতে পারবো। আরো অনেক বেশি শিক্ষার্থীকে নিয়ে আমরা কাজ করতে পারবো।
প্রসঙ্গত, ২০১৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে ‘এক টাকায় শিক্ষা’র যাত্রা শুরু। প্রতিষ্ঠালগ্ন থেকেই সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা অর্জনের পথকে মসৃণ করার লক্ষ্যে কাজ করছে সংগঠনটি। এর প্রত্যেক সদস্যের দেয়া দৈনিক ১ টাকা অনুদানে নিশ্চিত হচ্ছে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম।
আর এভাবেই এসব সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষা লাভে অগ্রাধিকার দিয়ে বিনামূল্যে শিক্ষা প্রদান করার মাধ্যমে আলোকিত সমাজ গঠনের কাজ করে যাচ্ছে সংগঠনটি। যার কারণে গত ২০২০ সালে ইয়াং বাংলা আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড'ও অর্জন করে শিক্ষায় উন্নয়নমূলক সামাজিক এই সংগঠন ‘এক টাকায় শিক্ষা’।
উল্লেখ্য, সামাজিক উদ্যোগ ও মানবাধিকার ইস্যুতে কাজ করা ৯ থেকে ২৫ বছর বয়সী তরুণদের কাজের স্বীকৃতি দিতে ১৯৯৯ সালে ‘দ্যা ডায়ানা অ্যাওয়ার্ড’ প্রবর্তন করা হয়। প্রিন্সেস ডায়ানার নামে তাঁর দুই ছেলে প্রিন্স হ্যারি ও প্রিন্স উইলিয়াম ব্রিটিশ রাজপরিবারের পক্ষে এ পুরস্কারটি প্রবর্তন করা হয়।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

