চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক পেলেন ৬ জন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ৪ জুন ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
চর্যাপদ সাহিত্য একাডেমি প্রদত্ত দোনাগাজী পদক ২০২২ এবং ২০২৩ একসঙ্গে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। রোববার ৪ জুন বিকেলে একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে জুড়িবোর্ডের বৈঠকে বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন লাভ করে। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে দুই বছরের পদক ঘোষণা করেন জুড়িবোর্ডের সদস্য সচিব শিউলী মজুমদার। এসময় উপস্থিত ছিলেন একাডেমির সহ-সভাপতি আয়েশা আক্তার রুপা, মহাপরিচালক রফিকুজ্জামান রণি ও নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা।
বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬ জনকে দেয়া হবে দোনাগাজী পদক। ২০২২-এ কবিতায় শিহাব শাহরিয়ার, কথাসাহিত্যে পারভীন সুলতানা, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ এবং ২০২৩-এ কবিতায় মজিদ মাহমুদ, গবেষণা সাহিত্যে পীযূষ কুমার ভট্টাচার্য্য, চর্যাগীতিতে শামসুল হুদার নাম ঘোষণা করা হয়।
চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি জানান, আগামী ১০ জুন শনিবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত দেশবরেণ্য কবি ও গীতিকার জাহিদুল হক।
মধ্যযুগের কিংবদন্তি পুঁথিসাহিত্যিক, চাঁদপুরের কৃতিসন্তান কবি দোনাগাজীর সম্মানে ২০১৯ সাল থেকে এ পদক প্রদান করে আসছে চর্যাপদ একাডেমি। শিল্প-সাাহিত্যের শুদ্ধতম ব্যক্তিদের হাতে তুলে দেয়া হয় পদক। এর আগে মনি হায়দার, মোহাম্মদ নূরুল হক, নিলুফা আক্তার, মামুন রশীদ, আবু আফজাল সালেহ, প্রত্যয় হামিদ, অনু ইসলাম, এএসএম ইউনুছ, মোস্তফা হায়দার, প্রণব কুমার রায় সহ দেশের অনেক প্রতিশ্রুতিশীল লেখকের হাতে উঠেছে দোনাগাজী পদক।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬




