চলতি মাসে বেড়েছে ডেঙ্গুর ভয়াবহতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৬ এএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে। প্রতিদিন এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। চলতি বছর এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ২৬৮ জন মারা গেছেন। এদের মধ্যে চলতি মাসের প্রথম ২৪ দিনেই ১০৫ জন মারা গেছেন। সেপ্টেম্বরে মাসে এই সংখ্যা ছিল ৮০ জন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪ হাজার ২২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে এ মাসের প্রথম ২৪ দিনেই ২৩ হাজার ২৮৭ জন ভর্তি হয়েছেন। গত মাসে যা ছিল ১৮ হাজার ৯৭ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। ডেঙ্গুতে এই সিটি করপোরেশনে ১১ হাজার ৩১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ১৩৩ জন মারা গেছেন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। অপরদিকে আক্রান্তদের মধ্যে শতকরা ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ।
ঢাকার বাহিরে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩২ জন মারা গেছেন বরিশাল বিভাগে। তবে চট্টগ্রাম সবচেয়ে বেশি ৯ হাজার ৮২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না










