ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ০:০৪:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

চলতি মাসের শেষ সপ্তাহে মেট্রোরেল উদ্বোধন

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১২ ডিসেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডিসেম্বরের শেষ সপ্তাহে মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম ধাপে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু করা হবে মেট্টোরেল।
ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জানিয়েছিলেন, আমরা ডিসেম্বরের শেষ সপ্তাহে মেট্রোরেল চালুর জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সারসংক্ষেপ পাঠিয়েছি। মন্ত্রিপরিষদ বিভাগ আমাদের ওই সময় বিবেচনায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আনুষ্ঠানিকভাবে ম্যাস র‌্যাপিড ট্রানজিট এমআরটি লাইন-৬ নামে পরিচিত প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, আগামী ডিসেম্বরে আমাদের বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি লাইন-৬ উদ্বোধন করবেন।
মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া মওকুফ থাকবে।