ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৫:২৬:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

চলন্ত গাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১২ এএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রাইভেট কারে ঘুরে ঘুরে চলন্ত গাড়িতে দলবদ্ধ ধর্ষণের অভি‌যো‌গে নাজমুল হাসান সিজান (২৫) ও আবু রায়হান (২২) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে গ্রেপ্তা‌রের পর মঙ্গলবার তা‌দের আদাল‌তে সোপর্দ ক‌রে পু‌লিশ। গ্রেপ্তারকৃতরা আদাল‌তে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দি‌য়ে‌ছেন।

জানা গে‌ছে, দলবদ্ধ ধর্ষণের শিকার ভুক্তভোগী তরুণী একটি বিউটি পার্লারে চাকরি করেন। গ্রেপ্তার দুইজন পেশায় গাড়ি চালক।

গত ২৫ ডিসেম্বর ভুক্তভোগী তরুণী তার এক বন্ধুর সাথে ৭ নং সেক্টরের একটি ভবনে যান। সেখানে তাদের দুইজনকে সিজান, রায়হান তাদের আরও দুই বন্ধুসহ আটকে রেখে টাকা দাবি করেন। টাকা না দিলে তাদেরকে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে বলে তাদের অভিভাবককে জানাবে বলে ভয় দেখান।

এরপর ভুক্তভোগীর বন্ধু টাকা আনতে সেখান থেকে গেলে তারা চারজন ভুক্তভোগী তরুণীকে একটি প্রাইভেট কারে তুলে বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন গ্রেপ্তারকৃতরা। একপর্যা‌য়ে চলন্ত ওই গাড়িতে চারজন মিলে দলবদ্ধভা‌বে ধর্ষণ করে ভুক্ত‌ভোগী‌কে উত্তরা পশ্চিম এলাকায় নামিয়ে দেয়। প‌রে ভুক্ত‌ভোগী তরুণী উত্তরা প‌শ্চিম থানায় মামলা ক‌রেন। প‌রে পু‌লিশ সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত সিজান ও রায়হানকে গ্রেপ্তার ক‌রে।

উত্তরা প‌শ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন ব‌লেন, মামলার আসামিরা প্রত্যেকেই গাড়ি চালক। অভি‌যো‌গ পাওয়ার পর পু‌লিশ অভি‌যান চা‌লি‌য়ে মামলায় অভিযুক্ত দুইজন‌কে গ্রেপ্তার ক‌রে। অভিযুক্ত‌দের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।