ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৫:৩৫:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

চলে গেলেন আফরোজ মুস্তাফা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:১৯ পিএম, ২৮ মে ২০১৮ সোমবার

বিশিষ্ট শিল্পী এবং স্বাধীনতার আন্দোলনের অগ্রণী সাংস্কৃতিক কর্মী আফরোজ মুস্তাফা মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। শনিবার মধ্যরাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

 

আফরোজ মুস্তাফা দীর্ঘ প্রায় সাড়ে নয় মাস অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর অধিকাংশ সময়ই তিনি আইসিইউ এবং লাইফ সাপোর্টে ছিলেন।

 

আফরোজ মুস্তাফা দেশের খ্যাতিমান স্থপতি ও সঙ্গীতশিল্পী মুস্তাফা খালিদ পলাশ এবং খ্যাতিমান আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার মা। শিমুল মুস্তাফা জানান, আজ রোববার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।