ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৮:১৫:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

চাঁদ দেখা যায়নি, শুক্রবার থেকে রোজা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:১৭ পিএম, ১৭ মে ২০১৮ বৃহস্পতিবার

দেশের আকাশে কোথাও আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী শুক্রবার (১৮ মে) শুরু হবে মাহে রমজান। ওই দিন থেকেই রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলিমরা। আগামীকাল বৃহস্পতিবার রাতে প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। শেষ রাতে প্রথম সেহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। 

 

আজ বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। মাগরিবের পর (সন্ধ্যা ৭টায়) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বসে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা। রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে রোজা শুরুর তারিখ ঘোষণা করে এ কমিটি।

 

জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়কমন্ত্রী ও কমিটির সভাপতি মতিউর রহমান।

 

সভায় জানানো হয়, আজ সন্ধ্যায় হিজরি ১৪৩৯ সনের রমজান মাসের চাঁদ দেখা যায়নি।তাই রোজা শুরু হবে শুক্রবার। বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে, রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার (১৮ মে)। এক্ষেত্রে বৃহস্পতিবার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু হবে ও শেষ রাতে সেহরি খেতে হবে।