চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে দ্বিগুণ!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৪ আগস্ট ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর চলতি মৌসুমে এই প্রথম ইলিশের আমদানি বেড়েছে। দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাটে একদিনের ব্যবধানে ইলিশের সরবরাহ বেড়েছে দ্বিগুণ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত আমদানি হয়েছে প্রায় ৩০০ মণ। এর আগে বুধবার ঘাটের আড়তগুলোতে ইলিশ আমদানি হয়েছিল ১৫০ মণ। বৃহস্পতিবার দামও তুলনামূলক কিছুটা কমেছে। বৃহস্পতিবার দুপুরে মাছঘাটে গিয়ে দেখা গেছে, ইলিশ বেচাকেনায় সরগরম হয়ে উঠেছে আড়তগুলো।
পাইকারি বিক্রেতা, খুচরা ক্রেতা ও শ্রমিকরা সেখানে ব্যস্ত সময় পার করছেন। দক্ষিণাঞ্চলের নোয়াখালী, হাতিয়া ও ভোলা অঞ্চল থেকে ট্রলার ও সড়ক পথে ট্রাকে করে ইলিশ আসছে ঘাটে।
কিছু সময় ঘাটে অবস্থান করে দেখা গেছে, মাছঘাট সংলগ্ন ডাকাতিয়া নদী দিয়ে আসা ট্রলারগুলো থেকে শ্রমিকরা আড়তে ইলিশ এনে স্তূপ করছে। এরপর হাঁকডাক দিয়ে বিক্রি হচ্ছে ইলিশ। আবার কিছু ইলিশ রপ্তানি করার জন্য বাক্স ভর্তি করছেন শ্রমিকরা। আবার খুচরা কেনার জন্য স্থানীয় ক্রেতারা ভিড় জমাচ্ছেন।
মেসার্স কালু ভুঁইয়া মৎস্য আড়তের ম্যানেজার মো. ফারুক জানান, আজকের বাজারে ২৫০ গ্রামের অর্থাৎ ৪টায় কেজি ইলিশ প্রতি মণ পাইকারি বিক্রি হচ্ছে ১৮-২০ হাজার টাকা। ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ ইলিশ বিক্রি হচ্ছে ২৮-৩০ হাজার টাকা। ১ কেজি ওজনের ইলিশ প্রতি মণ ৪৮-৫০ হাজার টাকা। আর দেড় কেজি থেকে দুই কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ২০০ টাকা। তবে আড়তে বড় সাইজের ইলিশের সংখ্যা কম।
তিনি আরও জানান, গত এক সপ্তাহে ইলিশের আমদানি কম ছিল। তবে সাগরে নিম্নচাপ থাকার কারণে দক্ষিণাঞ্চলের জেলেরা মাছ আহরণ থেকে বিরত থেকেছেন। এর ফলে মঙ্গলবার ও বুধবার আহরণকৃত এসব ইলিশ আজকে মাছঘাটে বিক্রির জন্য নিয়ে আসছেন ব্যবসায়ীরা।
চাঁদপুর মৎস্য ও বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক হাজী মো. শবে বরাত সরকার জানান, নদীতে পানি বৃদ্ধি ও বৃষ্টি হওয়ার কারণে জেলেরা আগের চাইতে ইলিশ কিছুটা বেশি পাচ্ছেন। বুধবার ঘাটে ইলিশ আমদানি হয়েছে ১৫০ মণ। আজকে আমদানি হয়েছে প্রায় ৩০০ মণ। স্থানীয় পদ্মা-মেঘনার ইলিশ গতকাল আমদানি হয়েছে ১৫ মণ। আজকে আমদানি হয়েছে প্রায় ৩০ মণ। আশা করছি নদীতে পানি ও বৃষ্টি অব্যাহত থাকলে ইলিশের আমদানি আরও বাড়বে।
চাঁদপুরের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, গত ১০ দিন আগেও ইলিশের সরবরাহ খুবই কম ছিল। দামও ছিল চড়া। গত দুদিন ইলিশের আমদানি বাড়ার পাশাপাশি দামও কমেছে। আমরা মাছঘাটের ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বৃষ্টি ও নদীতে পানির স্রোত বৃদ্ধি হওয়ার কারণে জেলেদের জালে ইলিশ ধরা পড়তে শুরু করছে।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ





