চাঁদা না দেয়ায় মারমা গৃহবধূকে গণধর্ষণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রবিবার
আশুলিয়ায় চাঁদার টাকা না দেয়ায় এক আদিবাসী মারমা গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠনো হয়েছে।
শনিবার রাতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার নতুনপাড়া থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করে রোববার আদালতে পাঠিয়েছে পুলিশ।
গত মঙ্গলবার ওই এলাকার মঈন উদ্দিনের বাড়িতে আদিবাসী গৃহবধূর স্বামীকে পাশের একটি রুমে আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করে বখাটেরা। শনিবার রাতে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
গণধর্ষণের ঘটনায় অভিযুক্তরা হল, পাবনা জেলার আটঘরিয়া থানার পাইকপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে রনি (২১), ডেন্ডাবর এলাকার খোরশেদ আলম খোকনের ছেলে জয় (২২), ফরিদপুর জেলার শামীম (২৬) ও একই এলাকার জয় (২৪)। অভিযুক্ত রনি এবং শামীম ডেন্ডাবর এলাকায় ভাড়াবাড়িতে থাকতো।
মামলার এজাহার সূত্রে জানা যায়, 'গত মঙ্গলবার অবৈধভাবে মদ তৈরি অভিযোগ তুলে ওই দম্পতির ঘরে ঢোকে চার বখাটে। পরে তারা ওই গৃহবধূ ও তার স্বামীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে ওই গৃহবধূর স্বামীকে মারধর করে এবং ঘরে ভাংচুর চালায়। পরে তারা ওই গৃহবধূর স্বামীকে পাশের রুমে আটকে রেখে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে।
এসময় গৃহবধূর গলায় থাকা স্বর্ণের চেইনসহ নগদ প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এঘটনার জানাজানি হলে প্রাণনাশের হুমকিও দেয় ওই চার যুবক।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, আদিবাসী গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যেই রনি নামে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



