চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ পিএম, ২৮ আগস্ট ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
ভারত থেকে ধেয়ে আসা ঢলে বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপকহারে নদীভাঙন শুরু হয়েছে। বন্যার পানিতে ডুবে ৫ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হাসান স্থানীয়দের বরাত দিয়ে পাঁচ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকার মো. বাবুল আকতার বলেন, চাঁপাইনবাবগঞ্জ চর দেবীনগর গ্রামের ৫টি বাচ্চা মেয়ে মরা নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পুরো গ্রামজুড়ে এক শোকের মাতম চলছে। বন্যার পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই আজ নিষ্পাপ পাঁচটি বাচ্চার প্রাণহানি ঘটলো।
মৃতদের মধ্যে সাইপ্রাস প্রবাসী মো. মাসুদের দুটি মেয়ে, শরিফুল ইসলামের একটি মেয়ে ও নেজামুলের দুটি মেয়ে বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাতু মার্কেটের আলিয়া মাদ্রাসার সামনে মহানন্দা নদীর ব্যাপক ভাঙনে কয়েক শত বিঘা ফসলি জমি, বাঁশঝাড় ও আমবাগান নদীগর্ভে বিলীন হয়েছে।
চর দেবীনগর হতে নজিপুরের রাস্তা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় শত শত মানুষ হাঁটু পরিমাণ পানি দিয়ে উপায়হীনভাবে ঝুঁকি নিয়ে চলাচল করছে। মহানন্দা নদীর ব্যাপক ভাঙনে কয়েক শত বিঘা ফসলি জমি, বাঁশ ও আমবাগান নদীগর্ভে বিলীন হয়েছে।
- বাইকে দুই তরুণের মাঝে অচেতন তরুণীর বিষয়ে যা জানা গেল
- টানা ৫ দিন ভারী বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা
- নেপাল-চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৫০০
- বিরল প্রজাতির শুশুক উদ্ধার: কেটে ভাগ করে নিল জেলেরা
- গাল ফুলে ঢোল, ঠোঁটে কালশিটে—হঠাৎ কী হলো মিমির?
- তীর-ধনুক হাতে ইতিহাস গড়া মাটিল্ডা হাওয়েল
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩৪২ জন হাসপাতালে ভর্তি
- হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭০
- ডিমের বাজারে স্বস্তি নেই, ডজন ১৬০ টাকা পর্যন্ত
- প্রেমকে নিষিদ্ধ করে সমাজ শুদ্ধ করা যায় না
- চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু
- নেপালে বন্যা: মৃত্যু বেড়ে ৫৭৯, নিখোঁজ প্রায় ২ হাজার
- নেপালের বন্যা: হিমালয় যখন সতর্কবার্তা দেয়
- চীনে রবীন্দ্রনাথের দূত অধ্যাপক দং ইউ ছেনের চোখে বাংলাসাহিত্য
- রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি, বজ্রবৃষ্টির আভাস
- নেপাল-চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৫০০
- সবজিতে কিছুটা স্বস্তি, চড়া মাছ-মুরগি-ডিমের বাজার
- প্রেমকে নিষিদ্ধ করে সমাজ শুদ্ধ করা যায় না
- নেপালের বন্যা: হিমালয় যখন সতর্কবার্তা দেয়
- ইতালিতে ওয়েস্ট নাইল ভাইরাসে ৪৩২ আক্রান্ত, মৃত্যু ১৭
- চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩৪২ জন হাসপাতালে ভর্তি
- নেপালে ভয়াবহ বন্যা: প্রাণহানি বেড়ে ৫৫২, নিখোঁজ দেড় হাজারের বেশি
- গাল ফুলে ঢোল, ঠোঁটে কালশিটে—হঠাৎ কী হলো মিমির?
- নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন
- বিরল প্রজাতির শুশুক উদ্ধার: কেটে ভাগ করে নিল জেলেরা
- নেপালে বন্যা: মৃত্যু বেড়ে ৫৭৯, নিখোঁজ প্রায় ২ হাজার
- দেশের বাজারে সোনার ভরি আড়াই লাখের পথে











