চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪০ পিএম, ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার
চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল`
৪২ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে ডিসি ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র ‘সুপারগার্ল’। ১৯৮৪ সালের প্রথম সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হলেও, এবার সম্পূর্ণ নতুন রূপে পর্দায় আসছে এই নারী সুপারহিরো।
আগামীকাল ২৬ জুন আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।
‘আই, টনিয়া’ ও ‘ক্রুয়েলা’ খ্যাত পরিচালক ক্রেইগ গিলেস্পির পরিচালনায় এবার সুপারগার্ল বা ‘কারা জোর-এল’ চরিত্রে অভিনয় করেছেন মিলি অ্যালকক।
‘হাউস অব দ্য ড্রাগন’ খ্যাত এই অভিনেত্রী ২০২৫ সালের ‘সুপারম্যান’ সিনেমায় মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতিতেই দর্শকের নজর কেড়েছিলেন।
সিনেমায় আরও আছেন জেসন মোমোয়া, ম্যাথিয়াস শোনার্টস ও ডেভিড কোরেনসওয়েটের মতো তারকারা।এবারের গল্পের সুপারগার্ল পৃথিবীতে বড় হওয়া সুপারম্যানের মতো সুখি নয়, বরং ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টনে আপনজনদর হারিয়ে সে অনেক বেশি কঠোর ও বাস্তববাদী।
নিজের কুকুর ক্রিপ্টোকে নিয়ে মহাকাশ ভ্রমণের সময় রুথি নামের এক অনাথ কিশোরীর সঙ্গে তার পরিচয় হয়।এরপর এক দস্যু নেতার বিরুদ্ধে প্রতিশোধ ও ন্যায়বিচারের খোঁজে এক বিপজ্জনক আন্তঃগ্যালাক্টিক অভিযানে নামেতারা।
সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ জেসন মোমোয়ার ‘লোবো’ চরিত্রের লাইভ-অ্যাকশন অভিষেক।ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটির পরিণত ও অন্ধকার আবহ নিয়ে দর্শকদের মাঝে তুমুল আলোচনা চলছে।
সমালোচকরা এর ভিজ্যুয়াল স্টাইলকে ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’-এর সঙ্গে তুলনা করছেন।নতুন ডিসি সিনেমাটিক ইউনিভার্স গঠনে এবং সুপারগার্লকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে প্রতিষ্ঠা করতে এই সিনেমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন










