ঢাকা, রবিবার ২৩, আগস্ট ২০২৬ ৪:২৩:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জবির ছাত্রী হলে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা হামে ৯২৮ শিশুর মৃত্যু: প্রাদুর্ভাব থাকবে আরও কয়েক মাস বাজারে মাছের দামে আগুন, মুরগি-ডিমের দাম ও চড়া মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

চার বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৯ এএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুই দফা নিম্নচাপের পর বৃষ্টি আবার কমে গেছে। বেড়েছে ভ্যাপসা গরম। অবশ্য গতকাল রাজধানীসহ দেশের কিছু স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে; কিন্তু তাতে গরম কমেনি। শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে তাতে গরম কমবে না।

আবহাওয়া অধিদপ্তর গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রোববারও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে।