চিকিৎসা নেয়ার জন্য ঢাকা আসছেন মিন্নি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
চিকিৎসার জন্য ঢাকায় আসছেন আয়শা সিদ্দিকা মিন্নি। বরগুনা থেকে ঢাকাগামী এমভি শাহারুখ লঞ্চে শনিবার বিকেল চারটায় মিন্নি রওনা দিয়েছেন। তার সঙ্গে বাবা-মাসহ আরও কয়েকজন আত্মীয় রয়েছেন। মিন্নির চাচা সাবেক পৌর কাউন্সিলর আবু সালেহ বিষয়টি নিশ্চিত করেছেন।
মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানিয়েছেন, রিমান্ডে নিয়ে তার মেয়ে মিন্নিকে পুলিশ নির্যাতন করেছে। তার দুই হাঁটুতে এখনো ব্যথা। তাছাড়া রিফাত হত্যার সঙ্গে জড়িয়ে মিন্নিকে আসামি করে পুলিশ চার্জশিট দেয়ায় মিন্নি দুঃশ্চিন্তা ও হতাশায় ভুগছে। মিন্নি এখন মানসিক রোগী। তাই তাকে চিকিৎসার জন্য ঢাকা নেয়া হচ্ছে।
সেইসঙ্গে বিনা পারিশ্রমিকে উচ্চ আদালতে আইনি লড়াই করা আইনজীবীদের সঙ্গে দেখা করে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আগামীকাল মিন্নি তার প্রধান আইনজীবী জেড আই খান পান্নার সুপ্রিম কোর্টের চেম্বারে তার পক্ষে মুভ করা সব আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তাদের সঙ্গে মিন্নিকে জড়িয়ে মিথ্যা চার্জশিটের ব্যাপারেও কথা বলবেন। তবে আদালতের নিষেধ থাকায় মিডিয়ার সঙ্গে মিন্নি কোনও কথা বলবেন না।
গেল দুই সেপ্টেম্বর হাইকোর্টের দেওয়া জামিন চেম্বার আদালত বহাল রাখায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন মিন্নি। আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দীন।
গত ২৯ আগস্ট দুটি শর্তে মিন্নির জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। শর্ত দুটি হচ্ছে, মিন্নি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না এবং তাকে তার বাবার জিম্মায় থাকতে হবে। জামিনে থাকা অবস্থায় মিন্নি গণমাধ্যমের সঙ্গে কথা বললে তার জামিন বাতিল হবে বলেও আদেশে উল্লেখ করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন। গত ২৮ আগস্ট আয়শা সিদ্দিকা মিন্নির জামিন প্রশ্নে জারিকৃত রুলের ওপর হাইকোর্টে চূড়ান্ত শুনানি শেষ হয়। কিন্তু এক সেপ্টেম্বর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলেও মিন্নির জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ২৭ জুন ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ১৬ জুলাই সকাল পৌনে ১০টার দিকে মিন্নিকে তার বাবার বাড়ি বরগুনা পৌর শহরের নয়াকাটা-মাইঠা এলাকা থেকে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে রাত নয়টায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
-জেডসি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











