চিকুনগুনিয়ার প্রকোপ কমেছে , বেড়েছে ডেঙ্গু রোগী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত :
রাজধানীতে চিকুনগুনিয়ার প্রকোপ কমলেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। অথচ মশা দমনে সিটি করপোরেশনের তেমন উদ্যোগ নেই। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪শ’ ৫০ জনে ছাড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, আগস্ট থেকে অক্টোবর, এই তিন মাস ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি থাকে। সে অনুযায়ী সামনের দিনগুলোতে এর প্রকোপ আরো বাড়তে পারে।
কোনোভাবেই যেনো মশার হাত থেকে নগরবাসীর নিস্তার নেই। ক্ষুদে এ পোকা দমনে নানা উদ্যোগ নিলেও কোনোভাবেই মানুষের পিছু ছাড়ছে না মশা। আর তাই চিকুনগুনিয়ার পর এবার বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।
খানাখন্দ, ফুলের টব, বাড়ির ছাদ কিংবা নর্দমায় জমে থাকা স্বচ্ছ পানিতেই জন্ম নেয় চিকুনগুনিয়া এবং ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা। তাই বিষাক্ত এ মশার কামড় থেকে রেহায় পেতে দিনের বেলাতেও মশারি ব্যবহার করছেন অনেকেই।
রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেড়ে গেলেও সিটি করপোরেশনের তেমন কোনো তৎপরতা নেই বলে অভিযোগ নগরবাসীর। তারা জানান, মশার ওষুধ ঠিক মতো দেয়া হয় না। এক এলাকায় আসলে তো অন্য এলাকায় সিটি করপোরেশনের লোকদের দেখা যায় না।
আগস্ট থেকে অক্টোবর এই তিন মাস ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি থাকায় হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যাও। এ ব্যাপারে হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. মো. আবুল হাসেম বলেন, পরিষ্কার পানিতে এই মশা বংশ বিস্তার করে। কয়েক মাসে আগে চিকুনগুনিয়া প্রাদুর্ভাব দেখা গেলেও এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। এডিস মশা ভোরে ও সন্ধ্যায় মূলত মানুষদের বেশী আক্রমণ করে।
এদিকে ডেঙ্গুর জন্য বিশেষ প্রস্তুতি না থাকলেও ঈদের পর স্বাভাবিক নিয়মেই ঔষধ ছিটানো হচ্ছে বলে দাবি করেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৫ এর এই প্রধান নির্বাহী এস এম অজিয়র রহমান।
তিনি জানান, চিকুনগুনিয়া প্রাদুর্ভাব বলতে গেলে শূন্য কোঠায়। মশা দমনে আমাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত আছে। আগামীতে যদি মশার মাত্রা বাড়ে তাহলে ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া ডেঙ্গুর প্রভাব থেকে বাঁচতে নাগরিকদেরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি







