চিত্রকর্মের মাধ্যমে ইতিহাস উপস্থাপন সম্ভব : শিরীন শারমিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:০২ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নিখুঁত চিত্রকর্মের মাধ্যমে জাতির ইতিহাস তুলে ধরা সম্ভব। একজন দেশপ্রেমিক শিল্পী তার তুলির টানে ক্যানভাসে দেশ বা জাতির ইতিহাসকে উপস্থাপন করতে পারেন।
আজ শুক্রবার আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার লা গ্যালারিতে শিল্পী শাহ মাইনুল ইসলাম এর ‘স্মরণ’৭১’ শীর্ষক একক চিত্র শিল্পকর্ম প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, এ শিল্পকর্ম নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরবে এবং তরুণ শিল্পীদের এ কাজে উৎসাহিত করবে।
ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপটে জাতির পিতার অবদানের কথা স্মরণ করে বলেন, স্বাধীনতা আমাদের গৌরবের ধারা বহন করে। এধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে।
স্পিকার আরো বলেন, এ চিত্রকর্মের মাধ্যমে ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ ও গণহত্যা, ৭৫’র কালো অধ্যায়সহ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অনেক দূর্লভ বিষয় সহজে তুলে ধরা সম্ভব হয়েছে। তাই এ সকল প্রদর্শিত চিত্রকর্ম বাংলাদেশের নবদিগন্ত উন্মোচনে কার্যকরী ভূমিকা পালন করবে।
এ সময় তিনি শিল্পী শাহ মাইনুল ইসলাম এর ‘স্মরণ’৭১’ শীর্ষক একক চিত্র শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন এবং শিল্পকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন।
আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পী চন্দ্র শেখর দে, সমালোচক মইনুদ্দীন খালেদ, এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রজব আলী এবং শিল্পী শাহ মাইনুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ শাহাব উদ্দিনসহ দেশের বরেণ্য শিল্পী এবং কলা-কুশলীরা উপস্থিত ছিলেন।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






