চিদাম্বরমের পক্ষে লড়বে প্রিয়াঙ্কা গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
দুর্নীতি মামলায় বুধবার রাতে ভারতের সাবেক স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী পি. চিদাম্বরমকে গ্রেফতার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিষয়টি ভালোভাবে নেয়নি তার দল কংগ্রেস। আগেই মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, চিদাম্বরম একজন সৎ ব্যক্তি, আমি ওনার জন্য লড়াই করবো।
ভারতীয় গণমাধ্যম জানায়, কংগ্রেসের প্রভাবশালী এই নেতাকে গত ২০ আগস্ট থেকে পুলিশ তদন্ত ও জিজ্ঞাসাবাদ করার জন্য খুঁজলেও তিনি পলাতক ছিলেন, তার ফোনও বন্ধ ছিল। পরে বুধবার রাতে জোড়াবাগের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে, চিদাম্বরম নিজেকে নির্দোষ দাবি করে জানান, আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আমি আইনের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছি। ব্যাপারটা উল্টো, আমি আইনের কাছে ন্যায়বিচার চাইছি।
তিনি দাবি করেন, আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। আমি কোনও অপরাধে অভিযুক্ত নই। এফআইআরে আমার বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি। মিথ্যাবাদীরা আমার বিরুদ্ধে এ সব রটাচ্ছে।
রাহুল গান্ধীও এর প্রতিবাদ জানিয়ে বলেছেন, মোদি সরকার সিবিআই, ইডি এবং একশ্রেণির মেরুদন্ডহীন সংবাদমাধ্যমকে ব্যবহার করে চিদাম্বরমের চরিত্রহননের চেষ্টা করছে। ক্ষমতার এই নির্লজ্জ অপব্যবহারের নিন্দার ভাষা নেই।
উল্লেখ্য, ২০০৭ সালে চিদাম্বরম ভারতের অর্থমন্ত্রী থাকাকালীন ‘ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড’ (এফআইপিবি)- এর কাছে বিদেশি বিনিয়োগ ৩০৫ কোটি রুপি আদায় করেছিল আইএনএক্স মিডিয়া। সূত্র : এনডিটিভি, বাংলাহান্ট।
-জেডসি
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি











