চিনে এবার আইসক্রিমে পাওয়া গেল করোনাভাইরাস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১০ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
প্রতীকী ছবি
উত্তর চিনে উৎপাদিত আইসক্রিমে মিলল করোনাভাইরাস। যে সব আইসক্রিমগুলিতে ভাইরাসের সন্ধান পাওয়া গেছে, সেগুলো বাজেয়াপ্ত করেছে চিনা প্রশাসন।
আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবর অনুসারে, তিয়ানঝিন মিউনিসিপ্যালিটি এলাকায় যারা এই আইসক্রিম খেয়েছিলেন আপাতত সেই সব ক্রেতাদের হোম কোয়ারেন্টাইনে রাখার কথা বলা হয়েছে। তিয়ানঝিনের একটি স্থানীয় সংস্থা এই আইসক্রিম তৈরি করেছিল।
সংস্থার কারখানা অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ওই সংস্থার তৈরি আইসক্রিমের তিনটি নমুনা পরীক্ষার জন্য পাঠান হয়েছিল। পরীক্ষায় দেখা গেছে, তিনটিতেই করোনাভাইরাস রয়েছে।
সূত্রের খবর, সংস্থাটি একাধিক দেশ থেকে আমদানি করা কাঁচামাল ব্যবহার করে আইসক্রিম তৈরি করত। তার মধ্যে রয়েছে মিল্ক পাউডার, যা আনা হত নিউজিল্যন্ড থেকে। এ ছাড়া অন্য একটি কাঁচামাল আনা হত ইউক্রেন থেকে। এর থেকেই আইসক্রিমে করোনাভাইরাস এসে থাকতে বলে জানিয়েছে ওই সংস্থা।
এই খবর আসার পর কারখানার ১৬০০ কর্মীকে কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও তাদের মধ্যে ৭০০ জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকিদের রিপোর্টের ফলের জন্য অপেক্ষা করছে সংস্থা।
বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, এতে চিন্তার কোনও কারণ নেই। এমনও হতে পারে কোনও আক্রান্ত ব্যক্তির কাছ থেকে এই ভাইরাস ঢুকে পড়েছে আইসক্রিমে। তবে এটাই প্রথম নয়, এর আগেও খাবারে করোনা সংক্রমণ ধরা পড়েছে। একাধিক প্যাকেটজাত দ্রব্যে এই ভাইরাসের উপস্থিতি পেয়েছেন বিজ্ঞানীরা।
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








