ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ০:৫৪:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

চীন-যুক্তরাজ্য ছাড়া সব দেশের সাথে ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০১ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার

চীন-যুক্তরাজ্য ছাড়া সব দেশের সাথে ফ্লাইট স্থগিত

চীন-যুক্তরাজ্য ছাড়া সব দেশের সাথে ফ্লাইট স্থগিত

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চীন ও যুক্তরাজ্য ছাড়া বিশ্বের অন্যান্য সব দেশের সাথে বিমান চলাচল স্থগিত করেছে বাংলাদেশ।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে ব্যাংককের সাথে এবং ২৯ মার্চ থেকে হংকংয়ের সাথে বিমান চলাচল স্থগিত থাকবে।

এর আগে গত ২১ মার্চ থেকে মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত, বাহরাইন ও তুরস্কের সাথে সকল বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করে বাংলাদেশ।


এছাড়া, ১৫ মার্চ থেকে দুই সপ্তাহের জন্য সকল অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করে বাংলাদেশ।

দেশে করোনাভাইরাসের বিস্তার রোধের পদক্ষেপ হিসাবে সারাদেশে বাস, ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার।